Loading live market data...
Loading active stocks...
Connecting...

বউ-ছেলে ফেরৎ চাই, শ্বশুরবাড়ির সামনে ধরনা জামাইয়ের

যিনি এই কাজ করেছেন তাঁর নাম অনুপ কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধরনায় বসলেন জামাই। শ্বশুরবাড়ির সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জানালেন দাবি। তাতে লেখা ‘আমার বউ ফেরৎ দিন’, ‘আমার ছেলে ফেরৎ দিন’। ফেরত চেয়েছেন গাড়িও। নদীয়া (NADIA) জেলার শান্তিপুরের সূত্রাগড় ২ নম্বর কলোনির ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

যিনি এই কাজ করেছেন তাঁর নাম অনুপ কুমার। তিনি হবিবপুরের বাসিন্দা। তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল শান্তিপুরের সূত্রাগড় ২ নম্বর কলোনির বাসিন্দা সুচন্দ্রা বিশ্বাসের। অভিযোগ, বিয়ের কয়েকবছর পরই পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। তা নিয়েই পারিবারিক অশান্তি বাধে। সেই অশান্তি তীব্র হলে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। স্ত্রী চলে আসেন বাপের বাড়ি।  ১ লক্ষ টাকা খোরপোষ চেয়ে মামলা দায়ের করেন। অনুপের দাবি, সেই টাকা তিনি দিয়েছেন। তবুও সুচন্দ্রা মামলা প্রত্যাহার করেননি।

এদিকে সুচন্দ্রার পরিবারের দাবি, অনুপ তাঁদের বাড়ির মেয়ের ওপরে অত্যাচার চালাত। আরও দাবি, অনুপের সমস্ত অভিযোগই মিথ্যে। খবর, অনুপ তাঁর স্ত্রীর নামে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকা সূত্রে খবর, ধরনা চলেছিল প্রায় ২ ঘন্টা।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?