মাকে কুড়ুল দিয়ে কোপাল ছেলে, চাঞ্চল্য বাঁকুড়ায়

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কুড়ুলটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলার ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। হীরাবাঁধ থানা এলাকার ঘটনা। মৃতার নাম মৃদুলা কর্মকার। বয়স আনুমানিক ৫০। অভিযোগ, তাঁর ছেলেই কুপিয়ে খুন করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হীরাবাঁধের মলিয়ানের লালবাজার এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরেই খুন। অভিযোগ, কুড়ুল দিয়ে ছেলে কুপিয়েছে (MURDER) নিজের মাকে। জানা গিয়েছে, মৃদুলার স্বামী অজিত রাতে বাড়িতে ছিলেন না। ওই সময় বাড়িতে ছিলেন মা এবং ছেলে অনুপ।

পরিবার সূত্রে খবর, স্বামী বাড়িতে ফিরে দেখেন স্ত্রীর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত দেহ পড়ে আছে। পাশেই বসে আছে ছেলে। হাতে রক্তাক্ত কুড়ুল। এরপরেই আঁতকে ওঠেন স্বামী। খবর দেওয়া হয় প্রতিবেশীদেরও। স্থানীয়রা মৃদুলার দেহ উদ্ধার করে হীরাবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃদুলা কর্মকার মৃত।

পুলিশ (POLICE) সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে রক্তমাখা কুড়ুলটি। চলছে জিজ্ঞাসাবাদ। থানা সূত্রে খবর, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেন খুন, কী নিয়ে বচসা তা জানার চেষ্টা করা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে, এই ঘটনায় আরও কেউ বা কারা যুক্ত কি না। 

মর্মান্তিক এই ঘটনায় মৃতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’