হাসপাতাল না-পসন্দ, জেলে যেতে চান নাতনি খুনে অভিযুক্ত দাদু প্রণব

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : হাসপাতালে থাকতে রাজি নন নাতনি খুনে অভিযুক্ত দাদু প্রণব ভট্টাচার্য। চিকিৎসক থেকে নার্স সকলের কাছেই দাবি জেলে পাঠিয়ে দেওয়া হোক তাঁকে। বিগত ৪ দিন ধরে বারুইপুরের হাসপাতালে রয়েছেন তিনি। কিন্তু হাসপাতালে থাকতে চাইছেন না তিনি। নাতনিকে খুন করার কোনও অনুশোচনা তার চোখে মুখে দেখা যাচ্ছে না । তিনি নিজেই জেলে যেতে চান। কিন্তু কেন? তা জানা যায়নি।

জানা গিয়েছে, নাতনিকে খুন করায় সোমবার অভিযুক্ত দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল পুলিশ। তখন থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।কিন্তু সেখানে থাকতে রাজি নন তিনি। বুধবার সন্ধ্যায় মৃত শিশুর বাড়ি যায় ফরেনসিক টিম। তাঁরা শিশু ও তার বাবা মায়ের ঘর, বাথরুম থেকে কিছু নমুনা সংগ্রহ করলেন বিশেষজ্ঞরা। দুটি ছুরি এবং রক্তের দাগের জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলের ছবিও তোলা হয়েছে।

পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। নাতনির সঙ্গে তার সম্পর্ক। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তার আচরণ সবটাই জানার চেষ্টা চলছে। বাড়ির বাকি সদস্যদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। অভিযুক্তের থেকে আরও বিস্তারিত জানতে চাইবে তারা। অভিযুক্ত জানিয়েছে, নাতনি চুল ধরে টানাটানি করত। সেই কারণেই রাগের বশে কুপিয়ে খুন করেছেন নাতনিকে। রবিবার সোনারপুরে বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তাঁরা ছুটে যান বাড়িতে। ঘরে ঢুকে দেখতে পান, ঘরের মেঝেতে রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছে ছোট্ট প্রত্যুষা। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। দ্রুত তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, কন্যাসন্তান পছন্দ করতেন না প্রণব। ছোটমেয়ের ছেলে সন্তান চেয়েছিলেন প্রণব। কিন্তু সেখানেও মেয়েই হয়েছে।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার