সোনারপুরে কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চস্বরে বক্স বাজাতে বারণ করায় খুন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,সোনারপুর: কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চ স্বরে বক্স বাজাতে বারণ করায় ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়। খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে । গ্রেফতার প্রতিবেশী দম্পতি । মাত্র দু’বছর আগে ছোটদের একটা পুজোয় সহায়তা করে বড়রা । ওই পুজোয় অসুস্থতার কারণে বেশি রাত অবধি মাইক না বাজানোর অনুরোধ করেছিলেন এক যুবক । এই নিয়ে বচসায় তাকে মারধোরের প্রতিবাদ করেন সনাতন নস্কর । এতে গোলমাল বাধে পিন্টু সাহা ও তার স্ত্রী এবং দুই নিকট আত্মীয়ের সঙ্গে । আচমকাই পিন্টু(Pintu) ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে সনাতনকে ।

গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । সোনারপুর থানার(Sonarpur P.S.) কুস্তিয়া এলাকায় এই ঘটনার পর অভিযুক্ত দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ।ঘটনার সময় ওই দম্পতি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ । এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও দুই আত্মীয় জড়িত আছে বলে স্থানীয়দের অভিযোগ । গভীর রাতে সোনারপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ।

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ । প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ধৃত দম্পতিকে খুনের অভিযোগে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। দুই পরিবারের মধ্যে আগে থেকে শত্রুতা ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। যে ছুরিটি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটি তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ।ধৃত দম্পতিকে আদালতের নির্দেশ মেনে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ সোনারপুরের খুনের ঘটনার কেস ডাইরি প্রস্তুত করবে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন, কবে চূড়ান্ত তালিকা?

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা