দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দুর্গা মণ্ডপের প্রশংসা সৌমিত্র খাঁ-এর, জোর চর্চা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসব মুছিয়ে দেয় সমস্ত ভেদাভেদ। সে সম্পর্ক হোক বা রাজনীতি। সেই ছবিই দেখা গেল দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। নেপথ্যের কারণ আরও চমকে দেওয়া মতো। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সপ্তমীর রাতে গিয়েছিলেন দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। শুধু গেলেন, ঠাকুর দেখলেন আর চলে এলেন এমনটা নয় সেই সঙ্গেই করলেন মণ্ডপের প্রশংসা। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা।

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই একই মন্দির নিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ। সপরিবারে পুজো মণ্ডপে গিয়ে প্রতিমা দেখার পর প্রশংসা করেন সৌমিত্র খাঁ। এই প্রশংসার মধ্যেই কি লুকিয়ে রয়েছে অন্য কোনও বার্তা? উৎসবের মরশুমে রাজনৈতিক মহলে এই জল্পনা চলছে। যদিও বিজেপি সাংসদ বলেছেন, “আমি এখানে শুধুই প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছি, এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?”

অন্যদিকে শংকরপুর দুর্গাপুজো কমিটির সভাপতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বাধীন ঘোষ বলেন, “পুজো নিয়ে আমরা রাজনীতি করি না। পুজো সবার। মা দুর্গা সবার। পুজোমণ্ডপে যেই আসুক না কেন সকলকেই স্বাগতম।” এর পরেই তিনি বলেন তিনি বিজেপি সাংসদকে অনুরোধ করবেন জগন্নাথ মন্দির সপরিবারে ঘুরে দেখে আসবেন। তবে যাই হোক বিজেপি সাংসদের মুখে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা মন্দিরের প্রশংসা ছাব্বিশের ভোটের আগে নয়া মাত্রা যোগ করেছে। 

 

 

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের