সন্তোষপুর অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভোটার কার্ডের বদলে মিলবে ‘ই-এপিক’ কার্ড, স্বস্তিতে এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ার পর ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন ঠাকুরপুকুর-মহেশতলা এলাকার ১৬ বিঘার বস্তির বাসিন্দারা। তবে এবার সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে প্রশাসন। ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হবে ই-এপিক (ডিজিটাল ভোটার কার্ড), যাতে তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের রিপোর্ট ইতিমধ্যেই দমকলের তরফে জমা পড়েছে। কার কার ভোটার কার্ড নষ্ট হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভোটারদের গণদরখাস্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৩৩ ও ৩৪ নম্বর অংশের প্রায় ৬৫ জন ভোটারের কার্ড পুড়ে যাওয়ার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এদিকে ভোটের আর মাত্র দু’দিন বাকি থাকায় নতুন করে ফিজিক্যাল ভোটার কার্ড তৈরি করা সময়সাপেক্ষ। তাই বিকল্প হিসেবে ই-এপিক কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনও ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। কতজনের কার্ড নষ্ট হয়েছে, তা নির্ধারণের কাজও চলছে।

আরও পড়ুনঃদ্বিতীয় দফা ভোটের আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপল দিয়ে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা এবং খাবারের বন্দোবস্ত করা হয়েছে। ঘর পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শাসকদলের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ করছে। বিরোধীদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের ইস্যুতে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে। তবে সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির হাওয়া বইছে ক্ষতিগ্রস্ত এলাকায়। 

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান