দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রায়দিঘিতে ঝাঁ চকচকে এসি বাস টার্মিনাস! যাত্রীদের ভোগান্তি মেটাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে নতুন বাস টার্মিনাস নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই আধুনিক বাস টার্মিনাসের কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিনের পরিবহণ সমস্যার সমাধান হতে চলেছে বলে খুশি স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এখানে শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গাও তৈরি করা হয়েছে। 

প্রাথমিকভাবে বালির জোগান নিয়ে কিছু সমস্যার কারণে নির্মাণকাজ সাময়িকভাবে থমকে গিয়েছিল। তবে পরে বালি সরবরাহ শুরু হওয়ায় ফের জোর কদমে কাজ এগোতে শুরু করেছে। নতুন এই বাস টার্মিনাস তৈরি হলে রায়দিঘি ছাড়াও পাথরপ্রতিমা এবং কুলতলি এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।সুন্দরবন উন্নয়ন দফতরের জমিতে এই প্রকল্পের কাজ চলছে। যেখানে বাস টার্মিনাস তৈরি হচ্ছে, সেখানে আগে একটি অসম্পূর্ণ ভবন পড়ে ছিল। সেটিকেও নতুন করে সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হবে বলে জানা গিয়েছে। টার্মিনাস চালু হলে এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে। পাশাপাশি ছোট গাড়ির জন্যও আলাদা ব্যবস্থা রাখা হবে।

এক সময় রায়দিঘি থেকে সরাসরি ধর্মতলা পর্যন্ত বাস পরিষেবা চালু ছিল। বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ডায়মন্ড হারবার পর্যন্ত ছোট বাসে যেতে হয়। নতুন বাস টার্মিনাস তৈরি হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।রায়দিঘির বিধায়ক ড. অলোক জলদাতা জানান, এই অঞ্চলের মানুষের প্রধান ভরসা বাস পরিষেবা, কারণ নিকটতম রেলস্টেশন প্রায় ২০ কিলোমিটার দূরে। নতুন টার্মিনাস চালু হলে যানজট কমবে এবং ভবিষ্যতে এখান থেকে দিঘা বা হাওড়ার মতো দূরপাল্লার বাস পরিষেবাও চালু করা সম্ভব হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

BJP-র বুথ এজেন্টের জায়গায় TMC কর্মী, শোরগোল শুরু ভরতপুরে

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহর, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুমে’

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

‘খুব আতঙ্কে আছি, বুথে যেতে পারছি না’, ময়নায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ