বঙ্গে বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস? কার্নিভালের দিন আবহাওয়া কেমন থাকবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কালো মেঘে ঢেকেছে আকাশ। দ্বাদশীর দিনেও বঙ্গ জুড়ে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে শনিবারও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়।

একাদশী কাটিয়ে দ্বাদশীতেও কলকাতাতে সকাল থেকে আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ও শক্তি হারালেও এখনই পরিস্থিতির উন্নতি হয়নি। বৃহস্পতিবারই সেটি ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা ও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। রবিবার কলকাতা সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার জেলায় রয়েছে কার্নিভাল। রবিবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে কার্নিভাল। ফলে এই দুইদিনও বৃষ্টির আশঙ্কায় চিন্তা বেড়েছে কর্তৃপক্ষের। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদায় অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুতসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার শহর দক্ষিণবঙ্গের সব জেলায়। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি হবে বলে জানা যাচ্ছে।

রবিবারের পর থেকে বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কমবে। শ্রম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি বৃষ্টি বেশি হবে সোমবার। মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ করবো না পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বুধবার থেকে বৃষ্টির প্রভাব অনেকটাই কমে যাবে রাজ্যে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস