শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টি, পাল্লা দিয়ে বাড়বে গরম, আবহাওয়ার বড় আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহের শেষের দিক থেকেই নতুন করে বৃষ্টির দফা শুরু হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। সেই কারণেই শুক্রবার থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণের একাধিক জেলায়। তবে স্বস্তির খবর খুব একটা নেই। ঝড়-বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ রেহাই মিলবে না বলেই ইঙ্গিত মিলছে। বরং বৃষ্টির সঙ্গেই পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়াতে পারে।

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে শুক্রবার থেকে পরিস্থিতির বদল ঘটবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। শুক্রবার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে, যা শনিবার ও রবিবার বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুন: সোমবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা অনলাইনে দেখা যাবে, ঘোষণা সিইও’র

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় শুক্রবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ, অর্থাৎ মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে পরিস্থিতি এখনও কিছুটা স্বাভাবিক থাকলেও উত্তরবঙ্গে ইতিমধ্যেই আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও দুর্যোগ আরও বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে বৃষ্টির মাঝেও ভ্যাপসা গরম অনুভূত হবে, যা কিছুদিন স্থায়ী হতে পারে। আবহাওয়াবিদদের মতে, একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এই কারণেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত