চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় চলবে স্পেশাল ট্রেন

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ রাত পেহালেই জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠবে গোটা বাংলা। এদিন অনেকেই চন্দননগরে ঠাকুর দেখতে যাবেন। দূরদূরান্ত থেকেও মানুষজন যান চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তাই দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর কটা দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল । আগামীকাল, রবিবার ষষ্ঠী। তারপরের দিন সোমবার সপ্তমী।

এই দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া–ব্যান্ডেল লাইনে মোট দশটি স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর। তার মধ্যে পাঁচটি আপ এবং পাঁচটি ডাউন। তারপরও রয়েছে হাওড়া–বর্ধমান লাইনে এক জোড়া স্পেশাল ট্রেন। রেল সূত্রে খবর, বিকেল ৫টা ২০ মিনিট, ৭টা ৫৫ মিনিট, রাত ১১টা ৩০ মিনিট এবং ১২টা ৩০ মিনিটে হাওড়া থেকে ব্যান্ডেল যাবে পাঁচটি বিশেষ ট্রেন। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়।

 হাওড়া থেকে সেটি ছাড়বে রাত ২টো ৩৫মিনিটে এবং ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ৪টের সময়। মশাগ্রাম লোকাল রাত ১০টা ১০ মিনিটে স্পেশাল ট্রেন হিসেবে বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে হাওড়ায় ফিরবে।সুতরাং রাতে পৌঁছেও একাধিক থিমের জগদ্ধাত্রী পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য বড় ঘোষণা করল পূর্ব রেল ।         

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ