SSC মামলায় চাঞ্চল্যকর মোড়, ‘দাগি’ তালিকায় মামলাকারী লক্ষ্মী তুঙ্গার নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি-র ২০১৬ সালের নিয়োগ মামলাকে ঘিরে বিতর্কে নতুন মোড়। যে মামলার জেরে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল হয়ে যায়,সেই মামলার অন্যতম আবেদনকারী নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গার নামই উঠে এল ‘দাগি’ প্রার্থীদের তালিকায়। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা একাধিক চাকরিপ্রার্থী ওএমআর কারচুপির মাধ্যমে তালিকায় ঢুকেছিলেন। তবে সেই তালিকায় রয়েছেন মামলাকারীদের বেশ কিছু প্রার্থী।

আরও পড়ুন: এসআইআরে হেনস্থার প্রতিবাদে সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ, স্তব্ধ পরিষেবা

২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো ‘দাগি’ প্রার্থী যেন সুযোগ না পান,সেই কারণে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি ওয়েবসাইটে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা বিতর্কিত প্রার্থীদের নাম প্রকাশ করেছে। ওই তালিকা অনুযায়ী নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ২৫০ জন এবং গ্রূপ সি ও ডি মিলিয়ে ওএমআর শিটে ১৮৫৩ জন প্রার্থীর সিবিআই তদন্তে গরমিল ধরা পড়েছে। ওই তালিকায় প্রার্থীদের নাম, রোল নম্বর, জন্ম-তারিখ সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই তালিকায় লক্ষ্মী তুঙ্গার নাম প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের দাবি, যাঁদের মামলার ভিত্তিতে পুরো প্যানেল বাতিল হয়েছে,তাঁরাই যদি দাগি হন তবে সেই মামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকের মতে, গোটা প্রক্রিয়া পরিকল্পিত রাজনৈতিক পরিকল্পিত ষড়যন্ত্র।

যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দাবি, প্রকৃত যোগ্য প্রার্থীদের বলি দিয়ে একটি প্রভাবিত গোষ্ঠীর স্বার্থসিদ্ধি হয়েছে। অন্যদিকে লক্ষ্মী তুঙ্গার আইনজীবী ফিরদৌস শামীমের দাবি, স্কুল সার্ভিস কমিশন সবার ওএমআর প্রকাশ করেনি। এমনকি চাকরি দেওয়ার সময়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। লক্ষ্মী তুঙ্গা চাকরি না পেয়েই মামলা করেছিলেন। ওর যে নম্বর বেশি ছিল সেটা তার জানা ছিল না। এসএসসি জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে কমিশনের ব্যক্তিগত কোনো মন্তব্য নেই।

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

হাওড়া স্টেশনে ফের বিপুল নগদ উদ্ধার! যাত্রীর কাছ থেকে মিলল ২১ লক্ষ টাকা, গ্রেফতার ব্যক্তি

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি