কিছুক্ষণের মধ্যেই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে SSC

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণের মধ্যেই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে SSC, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। SSC  নিয়ে বৃহষ্পতিবার  সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই এই তথ্য জানান তিনি।

SSC নিয়ে ব্রাত্য বলেন, “মামলা হলে হবে। সেখানে SSC’র যারা আইনজীবী রয়েছেন তাঁরা লড়বেন। সেটা তো আদালতের প্রশ্ন।”। তিনি সাংবাদিক তথা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “SSC এবং সরকারের আলাদা কিছু দৃষ্টিভক্তি রয়েছে। তাই আপনারা কী ভাবছেন তার উপর আমাদের ভাবনা নির্ভর করবে না। SsC যে রুল করেছে, তা নিয়ে সুপ্রিম কোর্ট কোনও আপত্তি জানায়নি। তাহলে যোগ্য অযোগ্যদের দুবার করে পরীক্ষা নেওয়ার মতো প্রশ্নই তো থাকা উচিৎ নয়। অবজারভেশন বা মন্তব্য তো তর্কাতর্কির সময় আসতেই পারে। এই নিয়ে আদালত বা আইনের কোনও যায় না। আমি আপনি যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হল রায়। এই ধরনের কোনও রায় শীর্ষ আদালত দেয়নি।”

আরও পড়ুন: ২০২৫-র SSC নিয়োগের সব OMR প্রকাশের নির্দেশ হাইকোর্টের

SSC’র যে সকল মামলা এতদিন সুপ্রিম কোর্টে সেগুলি এখন ঠেকে হাই কোর্ট শুনবে। শীর্ষ আদালত ঠেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হাই কোর্টের রায়ের জন্য। এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী। মাননীয় সুপ্রিম কোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে শীর্ষ আদালত চাইছে যোগ্য চাকরিপ্রার্থীরা যেন কোনওভাবে বঞ্চিত না হন। বিরোধীরা যাই বলুক আমরা কিছুই মানতে রাজি নই। স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের পদ্ধতি সম্পন্ন করাকে নিশ্চিত করা। যদি শেষ করা না যায় তখন SSC নিশ্চয় আইনি পরামর্শ করে আমাদের থেকে মত চাইবে। “

তারপরেই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথা জানিয়েছেন ব্রাত্য। বলেছেন, “আমার কাছেভ আমাদের আইনজীব্বী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সূত্রে যেটুকু খবর তাতে এর কিছুক্ষণের মধ্যেই SSC অযোগ্যদের পূর্নাঙ্গ তালিকা বের করবে।” 

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা