২০২৫-র SSC নিয়োগের সব OMR প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৫-র SSC নিয়োগের সব OMR প্রকাশের নির্দেশ হাইকোর্টের। নবম, দশম, একাদশ, দ্বাদশের সকল ওএমআর প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের। এসএসসি ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ওএমআরে অস্বচ্ছতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। এই নির্দেশের পরে মামলাকালীরা মনে করছেন এবার স্বচ্ছভাবে নিয়োগ হতে পারে।

নিয়োগ মামলায় নতুন মোড়। নবম, দশম, একাদশ, দ্বাদশের যত নিয়োগ হয়েছে, সমস্ত প্রকাশের নির্দেশ। ওএমআর নিয়ে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে একাধিক মামালা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা প্রত্যেকের সওয়াল জবাব শোনেন। স্বচ্ছতা প্রশ্নে বলা হয় সব ওএমআর প্রকাশ করতে হবে। ৩৬ হাজার পদের জন্য় যাঁরা পরীক্ষায় বসেছিলেন, অর্থাৎ ২০২৫ সালের নিয়োগে যাঁরা পরীক্ষা দিয়েছেন, সেই সকল ওএমআর প্রকাশ করতে হবে। এসএসসি-র ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- আর কিছুক্ষণেই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে SSC

জানা গিয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন প্রায় ৫-৬ লক্ষ পরীক্ষার্থী। সকলের ওএমআরই ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যেই এই তালিকা প্রকাশ করতে হবে। এই নির্দেশের পর মামলাকারীরা খুশি। সমস্তক ওএমআর প্রকাশ করা হলে কোথাও কারচুপি হওয়ার সম্ভাবনা থাকবে না বলেই মনে করছেন মামলাকারীরা। অন্যদিকে, বৃহস্পতিবারই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ প্রকাশ করতে চলেছে এসএসসি।

বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এসএসসি-র সমস্ত মামলা হাইকোর্টে পাঠিয়েছে। এসএসসি সংক্রান্ত প্রায় ৪৬টি মামলা বুধবার উঠেছিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। সেই মামলা শোনার পরেই বেঞ্চ জানিয়ে দিয়েছে, সমস্ত মামলা শোনা হবে হাইকোর্টে। কারণ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই সংক্রান্ত শুনানি শুরু করে দিয়েছেন, তাই সব মামলা সেখানেই শোনা হোক। যাতে কোনও অযোগ্য চাকরি প্রার্থী জায়গা না পায়, তার জন্য মামলাটি শোনা হচ্ছিল। কিন্তু হাইকোর্ট যেহেতু এই সংক্রান্ত মামলা দেখছে, তাই সেখানেই মামলাগুলো সব শোনা হোক।

 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান