কড়া নিরাপত্তায় রাজ্য জুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সকাল পৌনে ১০টায় শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর মাধ্যমিকে বসছেন ৯ লক্ষ ২৩ হাজার পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৭৫ টি।  লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরে বেশ অনেকটা এগিয়ে এসেছে মাধ্যমিক। পরীক্ষা শুরুর আগেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে খুলে গিয়েছে এই হেল্পলাইন নম্বর। উত্তরবঙ্গের জন্য রয়েছে আলাদা কন্ট্রোল রুম ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০ এবং ১২ তারিখ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে সকাল ৮টা পর্যন্ত ছাড় দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের সামনের রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে।অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার মাধ্যমিক পরীক্ষার্থীদের   গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান। 

প্রায়  প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় টুকলি বা প্রশ্ন ফাঁসের খবর সামনে আসে। তাই চলতি বছর যাতে এমন ঘটনা না ঘটে সেই জন্য সতর্ক জেলার পুলিশ এবং প্রশাসন। শুক্রবার মাধ্যমিকের প্রথম দিনে অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়েছে। প্রশাসনের দাবি, জেলায় ৪৪হজার ৪৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৯হাজার ৪২৪ এবং ছাত্রী ২৫হাজার ৪৬৬জন রয়েছে। এ বারও জেলায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে। এ বার ১১৯ কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার সময় এগিয়ে আসায় ভোর পাঁচটা থেকেই জেলায় যান চলাচল শুরু হয়ে যাবে, দাবি প্রশাসনের। তাদের দাবি, পরীক্ষার্থীদের পৌঁছতে যাতে অসুবিধা না হয়, তার জন্য পর্যাপ্ত যান রাস্তায় নামানো হচ্ছে। ফেরিঘাটগুলিতেও বাড়তি নৌকা থাকছে। এ ছাড়া প্রতিটি ব্লকে একটি করে অ্যাম্বুল্যান্স থাকবে। কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পৌঁছানো হবে।

এরই সঙ্গে জেলায় মোতায়ন থাকছে বাড়তি পুলিশও। পুলিশের দাবি, ১৪জন ইন্সপেক্টর, ১৫৫ জন অফিসার, ২৯৩জন কনস্টেবল, ১২৩ জন মহিলা কনস্টেবল, ১৮০০ সিভিক ভলান্টিয়ার মোতায়ন থাকছে। এ ছাড়া ৩৭টি মোবাইল ভ্যান মোতায়ন থাকবে। প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য পুলিশের এসকোর্ট ভ্যানও থাকবে।এপ্রসঙ্গে মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “মাধ্যমিকের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়ন থাকছে। ট্রাফিকের উপরেও জোর দেওয়া হয়েছে। পুলিশ, প্রশাসন প্রস্তুত রয়েছে।”

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন