ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে চায় বঙ্গ–বিজেপি, মোদির সভায় লোক হবে তো?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বঙ্গ–বিজেপির সংগঠন তলানিতে গিয়ে ঠেকেছে। তাই এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পথসভা, জেলায় সমাবেশ এবং ছোট ছোট সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ–বিজেপি। আর কেন্দ্রীয় নেতৃত্বকে তথ্য দিয়ে জানানো হয়েছিল সংগঠন শক্তিশালীই রয়েছে। এবার বাংলায় বিজেপির সরকার হবে। কিন্তু নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর বাংলার সংগঠন নিয়ে সরেজমিনে দেখেন। আর তখনই সংগঠন নিয়ে সাজানো রিপোর্ট ফাঁস হয়ে যায়। এই দেখে বেজায় চটে যান নীতিন। তাই শাস্তি হিসাবে বঙ্গ–বিজেপির উপর নতুন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।

এদিকে সংগঠন কতটা শক্তিশালী তা দেখতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করার দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্গ–বিজেপিকে। আর তাতেই এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা বঙ্গ–বিজেপির নেতাদের। তাঁরা চান না ব্রিগেড সমাবেশ হোক। কিন্তু চাপে পড়ে এখন মার্চ মাসে প্রধানমন্ত্রীর সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করার কথা ভাবছেন পদ্ম–নেতারা। যাতে লোকজন জোগাড় করা সম্ভব হয়। তাই প্রশ্ন উঠছে, মোদির সভায় লোক হবে তো?‌ এমন পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করতে ব্রিগেড সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের দলের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করতে চলেছে বিজেপি। আর ওই রথগুলি ব্রিগেডে আসবে বলে সূত্রের খবর।

অন্যদিকে এভাবে মাঠ ভরানোর পরিকল্পনা করেছে বঙ্গ–বিজেপির নেতারা। কারণ সর্বভারতীয় সভাপতির সামনে যদি সংগঠনের বেহাল অবস্থা ধরা পড়ে যায় তাহলে রোষানলে পড়তে হবে। সেটা থেকে বাঁচতেই দোলযাত্রার পরই বাংলায় রথযাত্রা কর্মসূচি শুরু করতে চায় গেরুয়া শিবির। আর মার্চের প্রথম সপ্তাহ থেকেই জনসভা শুরু হয়ে যাবে। মোদি–শাহদের একাধিক জনসভা করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া নেতারা বাংলায়। তবে ব্রিগেডে জনসভা করতে হচ্ছে চাপে পড়ে। এটা কখনই পরিকল্পনায় ছিল না। তাই ব্রিগেডের সভায় মাঠ ভরাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে নিয়ে আসা হবে কর্মীদের। এমনকী শিলিগুড়িতেও নরেন্দ্র মোদিকে দিয়ে একটা বড় জনসভা করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া শনিবার বঙ্গ–বিজেপির কোর কমিটির বৈঠক হয় সল্টলেক বিজেপি দফতরে। কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ–পর্যবেক্ষক বিপ্লব দেব ছাড়াও কেন্দ্রীয় একাধিক নেতারা এবং শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সেখানে পরিস্থিতি বেগতিক বুঝে কিছুক্ষণের জন‌্য বৈঠকে থেকে অন‌্য কর্মসূচিতে চলে যান। রথযাত্রা, ব্রিগেড সমাবেশ এবং প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ওই বৈঠকে। তবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি সত্যিই সমাবেশ হয় তাহলে সংগঠনের হাল সামনে চলে আসবে। তাই এই সমাবেশ হবে কিনা সেটা নিয়ে সন্দিহান সবপক্ষই।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির