রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমীক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর, বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে একাধিক রদবদল ঘটানো হল। ১২ জন সহ সভাপতি, ৫জন সহ সম্পাদক নতুন জায়গা পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে বিজেপি নতুন কমিটিতে স্থান পেয়েছেন সাংসদ মনোজ টিজ্ঞা।তাপস রায়,দেবশ্রী রায়, রাজ্য বিজেপির সহ-সভাপতি পদে আসীন হয়েছেন।মিডিয়া কনভেনার এবং কো – কনভেনার পদেও বদল ঘটানো হয়েছে। মিডিয়া কনভেনার পদে আসলেন বিমল শঙ্কর নন্দ। মিডিয়ার কো কনভেনার পদে এসেছেন চন্দ্রশেখর বাসুটিয়া। বিজেপির রাজ্যের আইটি বিভাগের ইনচার্জ হয়েছেন জয় মল্লিক।। কো ইনচার্জের পদে দায়িত্ব পেয়েছেন রামাজ্যোতি সরকার, রত্নেশ সিং, শুভজিৎ কর্মকার ও সব্যসাচী রায়। সোশ্যাল মিডিয়ার রাজ্যের ইনচার্জ পদে দায়িত্ব পেয়েছেন সপ্তর্ষি চৌধুরী এবং সোশ্যাল মিডিয়া কো ইনচার্জের পদে বিজেপির পক্ষে রাজ্যের দায়িত্ব পেয়েছেন প্রীতম ভট্টাচার্য, বিজয় ঘোষাল, উপমন্নু ভট্টাচার্য ,রাকেশ বোস। রাজ্য যুব মোর্চার সভাপতি দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল খান। রাজ্য মহিলা মোর্চার দায়িত্বে ফাল্গুনী পাত্র।

কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন রাজীব মল্লিক ওবিসি মোর্চার সভাপতি দায়িত্বে গিয়েছেন শুভেন্দু সরকার ,এসি মোর্চার দায়িত্বে সুজিত বিশ্বাস, এস টি মোর্চার দায়িত্বে খগেন মুর্মু ও সংখ্যালঘু মোর্চার সভাপতির দায়িত্বে আলী হুসেন। বিজেপির রাজ্য কমিটিতে সহ সভাপতি দায়িত্বে এসেছেন সঞ্জয় সিং রাজু ব্যানার্জি দেবশ্রী চৌধুরী অগ্নি মিত্রা পাল দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় মনোজ টিজ্ঞা নীতিস প্রামাণিক তাপস রায়, অমিতাভ রায় তনুজা চক্রবর্তী প্রবাল রাহা। বিজেপির সাধারণ সম্পাদক পদে রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন জ্যোতিপ্রিয় সিং মাহাতো লকেট চট্টোপাধ্যায় সৌমিত্র খাঁ, বাপি গোস্বামী শশী অগ্নিহোত্রী। বিজেপির রাজ্য সম্পাদক পদে নতুন দায়িত্ব পেলেন শংকর ঘোষ, দীপাঞ্জন গুহ, সোনালী মুর্মু, মনোজ পান্ডে, অম্লান ভাদুড়ি, মহাদেব সরকার, সকারব সরকার, সিন্টু সেনাপতি, শর্বরী মুখার্জি, মোহন শর্মা, বিভা মজুমদার, সঞ্জয় ভার্মা।

রাজ্যে সভাপতির দায়িত্ব নেওয়ার পর শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya)বলতে শোনা গিয়েছিল, দলে নবীন এবং প্রবীণ উভয়ের প্রয়োজন আছে। উভয়ের মেলবন্ধনে দল এগিয়ে যাবে। মঙ্গলবার নদীয়া জেলার রানাঘাটে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একসঙ্গে সুর চরাতে শোনা গিয়েছিল রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। বিগত দিনে দলের সভায় শুভেন্দু অধিকারীকে ভাই বলে সম্বোধন করে তাকে উপদেশ দিতেও শোনা গিয়েছিল শমীক ভট্টাচার্যের কন্ঠে। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে ব্যাপক রদবদল ঘটিয়ে রাজ্য বিজেপিকে বাড়তি অক্সিজেন দেওয়ার কাজ করলেন বিজেপির দায়িত্বে থাকা বর্তমান রাজ্য সভাপতি বলে মনে করছে রাজনৈতিক মহল

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার