‘‌কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মিথ্যাচার করছেন’‌, ধর্মেন্দ্র প্রধানকে তুলোধনা করলেন ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুৎসা এবং মিথ্যাচার নিয়ে তুলোধনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় আবার ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির শীর্ষ নেতারা। আর বাংলায় এসেই বিজেপির অ্যাজেন্ডা অনুযায়ী বাংলার বিরুদ্ধে যত রকমের কুৎসা–মিথ্যাচার করা যায় তাই করে চলছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেটার ব্যতিক্রম নন। কিন্তু তথ্য ও পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মিথ্যাচারের পাল্টা হিসাবে তুলোধনা করলেন ব্রাত্য বসু। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলায় এসে মিড–ডে মিলের তহবিল নিয়ে প্রশ্ন তোলেন। তাই তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, ‘‌এই অভিযোগ ভিত্তিহীন। যদি কোথাও কোনও এমন অভিযোগ মেলে তবে এফআইআর দায়ের করতে পারেন তাঁরা। ২০২৩ সালে রাজ্য শিক্ষানীতি গৃহীত হয়েছিল, যেখানে জাতীয় শিক্ষানীতির সমস্ত গ্রহণযোগ্য দিক অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলার স্বার্থ রক্ষার নীতি এবং রাজ্যে ইতিমধ্যেই প্রচলিত এই নীতিগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য শিক্ষানীতি আরও উন্নত। আর রাজ্য সরকার নিজস্ব নীতি অনুসরণ করতেই সিদ্ধহস্ত।’‌

 

অন্যদিকে ব্রাত্য বসু এদিন নানা তথ্য তুলে ধর্মেন্দ্র প্রধানকে সরাসরি কাঠগড়ায় তোলেন। তিনি জানান, মাতৃভাষায় শিক্ষার ক্ষেত্রে, বাংলা অন্যান্য রাজ্যের তুলনায় আরও উন্নত পরিষেবা দিচ্ছে। এমনকী বাংলার পাশাপাশি সাঁওতালি, রাজবংশী, কামতাপুরী, উর্দু, হিন্দি, নেপালির মতো বেশ কয়েকটি মাতৃভাষায়ও শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বাংলা ভাষার উন্নয়নের জন্য এই সরকার বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‌রাজ্য সরকার সমগ্র শিক্ষা মিশনের তহবিলের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটি শর্ত পূরণ করেছে। যা হয়তো এখনও অজানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত বিষয়ের বিস্তারিত বিবরণ সহ একাধিক চিঠি দিয়েছে। আর এখন টাকা দেওয়ার সময় ফ্যাসিবাদী মনোভাব দেখাচ্ছে।’‌

এছাড়া শিক্ষা পোর্টালে বেশ কয়েকটি বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আছে যাদের শিক্ষক সংখ্যা শূন্য হয়ে গিয়েছিল এবং বন্ধ হয়ে গিয়েছিল। পোর্টালে সেগুলিকে সরকারি স্কুল হিসেবে দেখানো হয়েছে। সেই স্কুলগুলিকে চিহ্নিত করা হয়েছে। এবার সংশোধন করে পোর্টালে আপলোড করা হবে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী। এই বিষয়ে ব্রাত্য বসুর কথায়, ‘‌রাজ্যের সকল সরকারি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আগেই ইন্টারনেট সুবিধা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ৬৬% স্কুল ইতিমধ্যেই এটার আওতায় এসেছে। বাকি স্কুলগুলি এই মাসের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন্দ্রের হয়তো অজানা, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আরও উন্নত প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা হচ্ছে। কেন্দ্র সরকার এই বিষয়ে কোনও যোগাযোগ করেনি রাজ্যের সঙ্গে। তাই কেন্দ্রের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’‌

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে