এই মুহূর্তে

এসআইআরে ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর আবহে আবার কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার এই বার্তা আসার পরই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে বহু মানুষের প্রাণ গিয়েছে। আর তার সঙ্গে বিএলওরা’‌ও রয়েছেন। এবার এই এসআইআর আবহে কেউ যদি সরকারি নথি অথবা পরিচয়পত্র জাল করে তাহলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে। ভুয়ো ভোটার ঠেকাতে এবার এই কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন।

এদিকে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এই সিদ্ধান্তের কথা লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সেই লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসআইআর পর্বে কেউ নথি জাল করলে আইন মেনে সাজা দেওয়া হবে। কারাদণ্ডের সঙ্গে এক্ষেত্রে হতে পারে জরিমানাও। কিন্তু কেন এমন বিবৃতি দেওয়া হল?‌ এই নিয়ে কিছু খোলসা করেনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, বেশ কিছু জালিয়াতির কাজ হচ্ছে বলে খবর পায় নির্বাচন কমিশনের দফতর। আর তারপরই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটার আগেই এভাবে সতর্ক করা হল বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৭ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ, মৃত্যুর শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, কোনও সরকারি কর্মচারীর দেওয়া শংসাপত্র অথবা পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ নথি জাল করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে। আর তার সঙ্গে জরিমানাও হতে পারে। এসব কাজের ক্ষেত্রে কোনও কিছু বরদাস্ত করা হবে না। বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে। আত্মীয়কে বাবা সাজিয়ে সামনে আনা, ভুয়ো ভোটার কার্ড তৈরি করা, নাম ভাঁড়িয়ে আধার কার্ড তৈরি করার মতো ঘটনা সামনে এসেছে। তারপরই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এছাড়া বাংলায় এসআইআরের কাজ নিয়ে বিস্তর অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি। ভোটার তালিকার নিবিড় সংশোধনের মধ্যেও অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটাররা থেকে গিয়েছেন বলে অভিযোগ তোলেন বিজেপি নেতারা। বিজেপি নেতাদের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র তৈরি করে এই রাজ্যে রয়ে গিয়েছেন। ভুয়ো নথি দিয়ে অন্য কাউকে বাবা–মা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করছেন অনেকে। এইসব অভিযোগ জমা পড়ার পরই এমন সিদ্ধান্ত নিয়ে বিবৃতি প্রকাশ করল নির্বাচন কমিশন বলে মনে করছেন অনেকে। তবে আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তখনই সব সামনে আসবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ