আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইস্তফার জল্পনা ওড়ালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

নিজস্ব প্রতিনিধি: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার যোগদানপত্র গ্রহণ না করে বুধবার তা নবান্নে ফেরত পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এর পরেই রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়ে পড়ে যে, পদত্যাগ করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার। যদিও সেই সংক্রান্ত সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ‘এমন কোনও তথ্য পাইনি।’

উল্লেখ্য বুধবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্য নির্বাচন কমিশনারকে ভর্ৎসনা করেছিলেন। কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ পালন না করতে পারলে পদ ছেড়ে দেওয়ার কথা বলেন বিচারপতি। এর পর রাজভবন থেকে রাজীব সিনহার যোগদানপত্র ফেরত যায় নবান্নে।

প্রসঙ্গত এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনারের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার পাটনায় যাওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশনারের নির্দেশ মেনে সবাইকে কাজ করার পরামর্শ দেন। রাজ্যপালের ফাইল ফেরত পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এগুলো জীবনে হয়নি। উনি ক্লিয়ার করেছিলেন ফাইল, শপথবাক্যও পাঠ করিয়েছিলেন। এটা এমন নয় যে ওপর থেকে চাপিয়ে দেওয়া। সিস্টেম অনুযায়ী হয়েছে। নির্বাচন কমিশনারকে যদি সরাতে হয় তাহলে ইমপিচমেন্ট প্রসেসে যেতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ