কৃষক–ক্ষেতমজুরদের জন্যও বড় ঘোষণা অন্তর্বর্তী বাজেটে, কত বরাদ্দ করা হয়েছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পও নিয়ে এলেন তিনি। আর এটাই বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। এমনকী সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সবটাই মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে খবর।

আট থেকে আশি, দিদির বাংলায় আজ সবার মুখেই হাসি—এই স্লোগান শোনা গিয়েছে সাধারণ মানুষের মুখে। কারণ অন্যান্য সামাজিক প্রকল্পের পাশাপাশি কৃষক, ক্ষেতমজুরদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। এদিন রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্যের সব জব কার্ড হোল্ডারদের জন্য কাজ নিশ্চিত করতে রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে। সেটি এখন মহাত্মাশ্রী হিসাবে নামাঙ্কিত। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জব কার্ড হোল্ডারের জন্য বছরে ন্যূনতম ১০০ দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পে প্রয়োজনীয় গতি সঞ্চার করতে আমি আগামী অর্থবর্ষে ২ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব পেশ করছি।’‌ উল্লেখ্য, গত রবিবার কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজ ‘ভিবি জিরামজি’ প্রকল্পের জন্য কোনও ঘোষণাই করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এদিকে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প কী?‌ সেটা হল, ক্ষমতায় ফিরে আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১–৪০ বছর বয়সের মাধ্যমিক পাশ যুবক–যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। তার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে বারুইপুরে তৈরি হবে ‘কালচারাল সিটি’। রাজ‍্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর তৈরি হবে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে।

অন্যদিকে ক্ষেতমজুরের সঙ্গে জড়িতদের জীবিকা, কৃষি এবং সংশ্লিষ্ট কাজকর্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এইসব ক্ষেতমজুরদের জন্য ২ হাজার টাকার দুটি কিস্তিতে বার্ষিক দুটি ৪ হাজার টাকা আর্থিক অনুদানের প্রস্তাব রাখা হয়েছে। এই অনুদানের দুটি কিস্তি রবি চাষের সময় এবং খরিফ চাষের সময়ে দেওয়া হবে। যে সকল ক্ষেতমজুরের নিজস্ব কৃষিজমি না থাকায় কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পান না অথবা যাঁরা ভাগচাষি হিসাবে নথিভুক্ত নন তাঁদের সকলকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। তাই একটি তথ্যভাণ্ডার তৈরি করা হবে।

 

 

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?