চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য পুলিশে নতুন নিয়োগ, নির্বাচন কমিশনের কাছে অনুমোদন চাইল নবান্ন

নিজস্ব প্রতিনিধি:‌ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজ্য পুলিশে নতুন নিয়োগ করতে চায় রাজ্য সরকার। আর তাই এই গুরুত্বপূর্ণ শূন্যপদ পূরণের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমোদন চাইল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সংক্রান্ত প্রস্তাব নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য পুলিশে এবং প্রশাসনে ব্যাপক রদবদল করে নির্বাচন কমিশন। আর তাতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরেই এই নিয়োগ করতে চাওয়া হয়েছে।

এদিকে ১২ জন আইপিএস অফিসারকে গুরুত্বপূর্ণ শূন্যপদে নিয়োগের জন্য রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে বলে জানা গিয়েছে। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেলের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদ এখন শূন্য রয়েছে। বিধানসভা নির্বাচনের সময় এই পদগুলি পূরণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রশাসন। তাই অনুমতি চাওয়া হচ্ছে। রাজ্যে নির্বাচনের আগে পুলিশ প্রশাসনকে শক্তিশালী করা এবং শূন্যপদ পূরণ করা অত্যন্ত জরুরি।

অন্যদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই একাধিক পুলিশ কর্তা, আইসি এবং বিডিও’‌র বদলি এবং রদবদল করেছে। যার মধ্যে ১৮৪ জন পুলিশ অফিসারের রদবদল করা হয়েছে। যদিও এই রদবদল নিয়ে রাজ্যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ চলছে এবং এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও গড়িয়েছে। এবার যে চিঠি পাঠানো হয়েছে সেখানে মোট ১২ জন আইপিএস অফিসারের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের নানা পদে বদলি ও নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন—বিদিত রাজ ভুন্ডেশ, প্রবীণ প্রকাশ, জে মার্সি, মাকওয়ানা মীতকুমার সঞ্জয়কুমার, আরিশ বিলাল, কল্যাণ সিনহা রায়, ইন্দ্রজিৎ সরকার, উমেশ খান্ডবাহালে, রানা মুখোপাধ্যায়, শ্যামল সামন্ত, দেবাশিস নন্দী এবং চন্দন ঘোষ।

এছাড়া ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল–দুর্গাপুর এবং শিলিগুড়ি— এই সব পুলিশ কমিশনারেট ও জেলার গুরুত্বপূর্ণ পদে তাঁদের নিয়োগ করা হতে পারে। মূলত ডেপুটি কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপারের মতো দায়িত্বপূর্ণ পদগুলিই পূরণ করা খুব জরুরি। প্রশাসনের মতে, বিধানসভা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। এখন নির্বাচন কমিশনের অনুমোদন মিললেই এই বদলি ও নিয়োগ কার্যকর হবে। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন এই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ