মীনাক্ষীর কাছে গোল খাচ্ছেন ‘সাদা মাথা’, পায়ে বেড়ি লাগানোর চেষ্টা!

সভায় তাঁকে আনতে চেয়ে যত আবদার- দাবি, তাতে বলে বলে ছক্কা হাঁকাচ্ছেন লড়াকু নেত্রী। সেই দৌড়ে সাদা মাথা কই! তাই কি তাঁর পায়ে বেড়ি লাগানোর চেষ্টা ?

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াকু বাম (CPIM) মুখ মুখ বলতে এখন উঠে আসে মীনাক্ষী মুখার্জির (MINAKSHI MUKHERJEE) নামই। দো- ভাষা টানে বক্তৃতা, লাঠি- জেল সামলানো তরুণ নেত্রী। তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই লাল দলে। বাম ছাত্র- যুব থেকে ‘লাল ফিরে আসা’র স্বপ্নের দিশা তিনিই। সভায় তাঁকে আনতে চেয়ে যত আবদার- দাবি, তাতে বলে বলে ছক্কা হাঁকাচ্ছেন লড়াকু নেত্রী। সেই দৌড়ে সাদা মাথা কই! তাই কি তাঁর পায়ে বেড়ি লাগানোর চেষ্টা করা হচ্ছে?

বেশ কয়েক বছর আগের ঘটনা। পশ্চিম মেদিনীপুরে সভা করতে আসার কথা ছিল তৎকালীন বাম নেতা কানহাইয়া কুমারের। এখন তিনি অবশ্য কংগ্রেসে। তিনি আসতে পারেননি বলে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে সেই সভাই বাতিল করে দিয়েছিল লাল দলের সাদা মাথারা। ওই সভার অন্যতম বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাপস সিনহার। তিনি কম ভাল বক্তা নন, তবু ভিখ  পাননি গাঁয়ের যোগী। সাদা মাথাদের নির্দেশে বন্ধ হয়েছিল সভা।

মীনাক্ষী রাজ্যস্তরের নেত্রী। বাম রাজ্য কমিটির সদস্য। তিনি রয়েছেন দলের যুব সংগঠন ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদক পদেও। সম্প্রতি বর্ধমান শিল্পাঞ্চল জেলার সম্পাদকমণ্ডলী গঠন করা হয়েছে। সেখানে তিনি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের নেতৃত্বকে জেলায় আবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে। বামদের অন্দরেও শোনা যাচ্ছে এমনই অভিযোগ। উল্লেখ্য, মীনাক্ষীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে বিতর্ক দেখা গিয়েছিল মাত্র কয়েক মাস আগে। ডিলিট করা হয়েছিল সেই পোস্ট। কার নির্দেশে মুছতে হয়েছিল? মীনাক্ষী অবশ্য বলেছিলেন, তিনি পোস্ট করেননি। চাপের মুখে পড়েই বলতে বাধ্য হয়েছিলেন কি?

নতুন জেলা কমিটিতে তাঁর নাম থাকা মানে আরও এক নতুন দায়িত্ব। দলের একাংশের প্রশ্ন, এতে মনে হবে তাঁকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু রাজ্যের দায়িত্ব নিয়ে তিনি জেলায় বিশেষ নজর দেবেন কী করে? আবার জেলায় সময় দিলে রাজ্যের সংগঠনের এই ব্যাপক গুরুভার সামলাবে কী করে? তাঁর পায়ে বেড়ি পরানো হচ্ছে না তো?

উল্লেখ্য, অতিমারি বা লড়াইয়ের ময়দানে এগিয়ে আসতে বারবার দেখা গিয়েছে তরুণ বা রেড ভলেন্টিয়রদেরই। প্রসঙ্গত, রাজনৈতিক মহলে প্রায়ই শোনা যায়, বাম সাম্রাজ্য পতনের জন্য আরও বেশি করে দায়ী শেষের দশ বছর। কিছু পুরনো নেতার ‘অতি বাড়বাড়ন্ত’ কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তরুণ বাহিনী? অস্বীকার করার উপায় নেই খুব একটা। তরুণ রেড ভলেন্টিয়ররাই (RED VOLUNTEER) কিন্তু অতিমারির সময়ে জীবন বিপন্ন করে এগিয়ে এসেছিল, সেভাবে নজরে পড়েনি ‘সাদা মাথা’দের।

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০