আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০০ দিনের বকেয়া টাকা প্রাপকদের নামের তালিকা টাঙাবে  রাজ্য

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের বকেয়া ১০০ দিনের টাকা দেবে রাজ্য সরকার। আগামী ১লা মার্চ থেকে দেওয়া হবে  ১০০ দিনের টাকা। আর তা নিয়েই এবার নয়া নির্দেশিকা পাঠাল নবান্ন। কারা এই ১০০ দিনের টাকা পাবেন তাদের নাম টাঙানো হবে। তারপরেই দেওয়া হবে এই টাকা। প্রায় ২৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষকে ১০০ দিনের বকেয়া টাকা ব্যাঙ্কের মারফত দেবে রাজ্য সরকার। আর নিয়ে রাজ্যের তরফ থেকে শুরু হয়েছে প্রস্তুতি।

এই ১০০ দিনের টাকায় যাতে না স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ ওঠে সেইকারণেই উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নবান্ন। বাংলার প্রতিটি পঞ্চায়েত দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানেই দেওয়া হয়েছে নির্দেশিকা। যাতে গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের নাম টাঙানো হয়। মোট ১০০ টি হোডিং টাঙাতে হবে এই উপভোক্তাদের নাম। ইতিমধ্যেই জেলাশাসকদের এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।

উল্লেখ্য, ১০০ দিনের বকেয়া দেওয়া জন্য নবান্নের তরফ থেকে খোলা হবে কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবে সিনিয়র অফিসাররা। শুধু তাই নয় ১০০ দিনের টাকা দেওয়ার পর উপভক্তাদের নিয়ে গ্রাম পঞ্চায়েতে সচেতনতামূলক বৈঠক করতে হবে আগামী ২রা এবং ৩ রা মার্চ। এই বৈঠকে বোঝান হবে তাদের বকেয়া টাকা দিয়েছে রাজ্য সরকার। তবে এই বকেয়া টাকা নিয়ে যাতে না কোন দুর্নীতির অভিযোগ ওঠে তা নিয়ে তৎপর নবান্ন।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ, খবর পেয়েই ছুটে এলেন স্বপন দেবনাথ

নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ