মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নতুন ৮রুটে বাস চালুর বিজ্ঞপ্তি

রাজ্য পরিবহণ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া পর্যন্ত ৮টি নতুন রুটে বাস পরিষেবা চালু করার কথা জানিয়েছে।  যে ৮টি রুটে বাস চালানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই রুটগুলি হল ডি-২৩, ই-৬২, ডি-২৬, ডি-৩২, ডি-৭/১, ডি-২০, ডি-৯ এবং ডি-৩১।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা থেকে কলকাতা ও হাওড়া যাওয়ার জন্য ৮টি নতুন রুটে বাস চালু করতে বিজ্ঞপ্তি দিয়ে দিল রাজ্য পরিবহণ দফতর। সবতাই হল মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক বৈঠক করে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই। বুধবার মধ্যমগ্রাম শহরের নজরুল শতবার্ষিকী সদনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা ও হাওড়ায় যাতায়াতের জন্য বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা চালু করার আবেদন জানানো হয়। কেন ওই সব রুটে বাস চালানো হচ্ছে না, তা নিয়ে বৈঠকে একটু উষ্মাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ওই জেলার যে সব রুটে বাস বন্ধ, সেগুলিও চালু করার নির্দেশ দেন। সেই ঘোষণার পরই এদিন রাজ্য পরিবহণ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া পর্যন্ত ৮টি নতুন রুটে বাস পরিষেবা চালু করার কথা জানিয়েছে।    

এদিন যে ৮টি রুটে বাস চালানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই রুটগুলি হল কলকাতা স্টেশন থেকে কইজুড়ি অবধি ডি-২৩ রুট, কলকাতা স্টেশন থেকে সীতালিয়া অবধি ই-৬২ রুট, বিধাননগর থেকে স্বরূপনগর ডি-২৬ রুট, বারাসত থেকে সমশেরনগর ডি-৩২ রুট, হাওড়া স্টেশন থেকে বাগদা ডি-৭/১ রুট, ধর্মতলা থেকে বসিরহাট ডি-২০ রুট, বারাসত থেকে হাকিমপুর ডি-৯ রুট এবং কলকাতা স্টেশন থেকে শ্রীনাথপুর ডি-৩১ রুট। কোভিড পরিস্থিতির জেরে লকডাউনের প্রভাবে এবং জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু রুটে বাসের সংখ্যা খুব কমে গিয়েছে। বেশ কিছু রুট থেকে বাস আবার সম্পূর্ণ রূপেই বন্ধ হয়ে হয়ে গিয়েছে। এর ফলে বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমার গ্রামীণ এলাকাগুলিতে তীব্র সমস্যা দেখা দিয়েছে। ওইসব গ্রামীণ এলাকা থেকে কলকাতা, বিধাননগর বা হাওড়া যাওয়ার ক্ষেত্রে বড় সংকট দেখা দিয়েছিল। মনে করা হচ্ছে রাজ্য পরিবহণ দফতর এই নতুন ৮টি রুটে বাস চালু করলে সমস্যার কিছুটা অন্তত সুরাহা হবে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল