Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যবিত্তের কপালে ভাঁজ, চড়া দামে বিকোচ্ছে কাঁচা আনাজ থেকে মাছ-মাংস

রাজ্যজুড়ে চলছে উৎসবের মরশুম। আর তার মাঝেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা আনাজ থেকে মাছ কিংবা মাংসের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে উৎসবের মরশুম। আর তার মাঝেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা আনাজ থেকে মাছ কিংবা মাংসের দাম। ডিজেলের দামবৃদ্ধি ও ভারী বৃষ্টিতে ব্যাপক শীতকালীন চাষের ক্ষতি হয়েছে বঙ্গে। সেই কারণেই শীতের আনাজ এলেও কিনতে গিয়ে ছ্যাঁকা লাগছে আমজনতার। বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যের বিভিন বড় বাজারে কাঁচা আনাজ ও শাক-সব্জির দাম রয়েছে আকাশছোঁয়া। পটল ৬০-৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৩০-৫০ টাকা, টম্যাটো ১০০ টাকা, লঙ্কা ৮০-১০০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ক্যাপসিকাম ১৫০ টাকা, পেঁয়াজকলি ১৫০ টাকা, সিম ১২০ টাকা, কড়াইশুঁটি ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সস্তার মধ্যে রয়েছে শুধুই মূলোশাকই, যা বিকোচ্ছে ২০-৩০ টাকা প্রতি কেজি।

শীতের শুরুতেই চড়া কাঁচা আনাজ কিনতে নাভিশ্বাস উঠছে আম বাঙালির। সস্তা নেই মাছও। বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাছও। ট্যাংরা বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৫০ টাকা কেজিতে, রুই মাছ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৮০ টাকা কেজিতে, বড় ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা কেজিতে, ছোট ইলিশের দাম রয়েছে ২০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজিতে, কাতলা মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকা প্রতি কেজিতে। বেড়েছে মাংসের দামও কাটা মুরগির দাম রয়েছে ১৭৫ থেকে ২০০ টাকা কেজি, গোটা মুরগির দাম রয়েছে – ১২০ থেকে ১৪০ টাকা প্রতি কেজি। মাটনের দাম রয়েছে ৭৫০ টাকা প্রতি কেজি। ডিম ৬ টাকা প্রতি পিস।

একেই আয়ের হার কমেছে। এর মাঝেই চড়া রয়েছে কাঁচা বাজার থেকে মাছ কিংবা ডিম ও মাংসের দাম। ‘আচ্ছে দিন’-এর অপেক্ষায় আমজনতা।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী