রাজ্যের ঝুলিতে আবার সেরার শিরোপা, এবার স্বাস্থ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প টেলি মেডিসিন। রাজ্যের অন্যতম প্রকল্প টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যের মুকুটে নয়া রত্ন। ফের দেশের সেরা পশ্চিমবঙ্গ। এবারে সেরার শিরোপা স্বাস্থ্যের জন্য। এই স্বীকৃতি টেলি মেডিসিন ‘স্বাস্থ্য ইঙ্গিত’ এবং টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য। আর বিশেষ এই দু’ই পুরস্কারের খবর পাওয়া মাত্র আপ্লুত নবান্ন (NABANNA) থেকে রাজ্যবাসী।

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের প্রকল্প টেলি মেডিসিন। রাজ্যের অন্যতম প্রকল্প টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট। এই প্রকল্পের জন্যই রাজ্যের (WB) মুকুটে নয়া পালক ‘ফিকির হেলথ কেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। জানা গিয়েছে, বিশেষ এই পুরস্কারের আয়োজন এবারে ১৪ তম বর্ষে পদার্পণ করেছে। টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট প্রকল্প সেখানে ছিনিয়ে নিয়েছে সোনার পদক। টেলি মেডিসিন প্রকল্পের নাম ‘স্বাস্থ্য ইঙ্গিত’। আর এই ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প ছিনিয়ে নিয়েছে বিশেষ পুরস্কার।

অতিমারির সময়ে সবসময় ডাক্তার- রোগী যোগাযোগ, ছিল একটা চ্যালেঞ্জ। এই সময়েই জনগণের সুবিধার্থে স্বাস্থ্য ভবন চালু করে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প। আর তাতে সাড়া পড়েছিল ব্যাপক। ফলে ডাক্তারদের সঙ্গে রোগীদের যোগাযোগ থাকত নিয়মিত। চিকিৎসকরা পরামর্শ দিতেন কী ভাবে থাকতে হবে, কী ওষুধ নিতে হবে। কী খেতে হবে। আর তাতে রাজ্যবাসী উপকৃত হয়েছিল ব্যাপক ভাবে।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?