পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা দেখে ফেলেছে, ছেলেকে গলা টিপে খুন করল মা

তারপরেই খুনের সিদ্ধান্ত নেয় পারভিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেকে খুন (MURDER) করল মা। সৎ মা অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, তা দেখে ফেলেছিল ছেলে। ‘অপরাধ’ এটাই। তাই প্রমাণ লোপাট করতে এই নারকীয় কাজ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

দীর্ঘদিন ধরেই কানাঘুষো শুনতে পেয়েছিল ছেলে। তবে বিশ্বাস করেনি। এরপরে নিজের চোখে সে দেখে ফেলে সৎ মায়ের ঘনিষ্ঠ মুহূর্ত। ঘটনা কৃষ্ণগঞ্জের পাগলাচণ্ডি এলাকার। অভিযুক্তের নাম পারভিনা বিবি। মৃতের নাম খোসমহম্মদ শেখ। পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, পারভিনার এই বিয়ে ছিল অষ্টম তম। উল্লেখ্য, ভাটু শেখের দ্বিতীয় স্ত্রী পারভিনা। কাজের জন্য ভাটু কলকাতায় থাকতেন। আর তাঁর সন্তানরা এবং পারভিনা থাকত গ্রামের বাড়িতে। অভিযোগ, খোসমহম্মদকে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হতো।

গত রবিবার হাঁটুমোড়া অবস্থায় খোসমহম্মদের দেহ উদ্ধার করে পুলিশ। সেই দেহ ছিল সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা। স্থানীয় সূত্রে খবর, ছেলে হঠাৎ করে ঘরে ঢুকে দেখতে পেয়েছিল সৎ মা অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। তবে সে কিছুই বলেনি। কিন্তু ছেলে কেন হঠাৎ ঘরে ঢুকবে, এই প্রশ্ন তুলে অশান্তি শুরু করেছিল সৎ মা। এরপরে ছেলে সমস্ত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

পুলিশ সূত্রে খবর, ঘনিষ্ঠ হওয়ার ঘটনাটি ঘটেছে গত বুধবার।  জানা গিয়েছে, সৎ মায়ের ওই ঘনিষ্ঠ মুহূর্ত মোবাইলে রেকর্ড করেছিল ছেলে। পারভিনাকে বলেছিল, এই কথা সে বাড়ির সকলকে জানাবে। তারপরেই খুনের সিদ্ধান্ত নেয় পারভিনা। এই খুনে পারভিনার সঙ্গে তার ওই সঙ্গী জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মূল অভিযুক্ত পারভিনাকে গ্রেফতার করা হয়েছে।

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI