সাফল্য এসটিএফের, কোচবিহার থেকে পাকড়াও কেএলও জঙ্গি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই ২ জঙ্গিকে জেরা করে খোঁজ পাওয়া যায় আরও ১ জঙ্গির। তার নাম ধনকুমার বর্মণ (২৬)।

Share:

নিজস্ব প্রতিনিধি:    আরও একবার সাফল্য রাজ্য পুলিশের। এসটিএফের (STF) জালে কেএলও (KLO) জঙ্গি। গভীর রাতে রাজ্য পুলিশের বিশেষ বিভাগের জালে ধরা পড়ে জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে জঙ্গিদের জন্য টাকা তুলত ধৃত। কোচবিহার থেকে ধরা পড়ে জঙ্গি সংগঠনের এই সদস্য।

জানা গিয়েছে, ২০২১ সালের গত ফেব্রুয়ারি মাসের শেষের সময় শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালায় এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়েই চালানো হয়েছিল অভিযান। অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় একজনকে। ধৃতের নাম, অবিনাশ রায়। ধৃত জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত বলে জানা গিয়েছে। এই একই কারণে সে শিলিগুড়ি এসেছিল। আর সেখানেই রাজ্য পুলিশের (Police) বিশেষ শাখার জালে ধরা পড়ে অভিযুক্ত। সূত্রের খবর, এই কথা স্বীকার করেছিল ধৃত। তাকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশ জানতে পারে অপর এক জঙ্গির কথা।

ধৃত অবিনাশকে টানা জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তাঁর কাছ থেকেই জানতে পারা যায়, আরও এক জঙ্গির কথা। তার নাম মৃণাল বর্মণ। সে কোথায়, তা গোপন সূত্রে জানতে পারে পুলিশ। এরপর গোপন অভিযান চালানো হয় শিলিগুড়ির ফাঁসি দেওয়া এলাকায়। গভীর রাতে ধরা পড়ে মৃণাল। মৃণাল জঙ্গিদের জন্য তোলাবাজি করত। আর সেই টাকা থেকে অস্ত্র কিনত বিহার থেকে। তাকেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই ২ জঙ্গিকে জেরা করে খোঁজ পাওয়া যায় আরও ১ জঙ্গির। তার নাম ধনকুমার বর্মণ (২৬)। রবিবার গভীর রাতে গোপন অভিযান চালিয়ে ধরা হয় ধনকুমারকে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরপর জঙ্গির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ আশ্বস্ত করছে এলাকার বাসিন্দাদের।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক