Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়ল আলকায়দা জঙ্গি

হাসনাতকে জেরা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রচুর নথি। এই চক্রে আর কারা কারা কোথায় কোথায় আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের এসটিএফ (STF) জালে এবার আরও এক আলকায়দা জঙ্গি। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম হাসনাত শেখ। আরও জানা গিয়েছে ধৃতের বাড়ি মালদা জেলার সুজাপুরে। এই ঘটনায় উত্তরপ্রদেশের সাহারানপুর এবং মালদার সুজাপুরে ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশের দাবি, বাংলাদেশের জনপ্রিয় ব্লগার অভিজিৎ রায় খুনে এই জঙ্গি জড়িত। জানা গিয়েছে, ধৃত হাসনাত আলকায়দা জঙ্গি সংগঠনের ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্য। অভিজিৎ রায় খুনে জড়িত এই সংগঠন এবং হাসনাত, গোয়েন্দাদের কাছে এই খবর ছিল আগে থেকেই। তার তল্লাশিতেই সুজাপুরে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে হাসনাতকে পাওয়া যায়নি। এরপরে গোয়েন্দারা জানতে পারেন অভিযুক্ত পালিয়ে আত্মগোপন করেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। সেখানে গিয়েও নজর রেখেছিলেন তৎপর আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যের বাইরে আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ রয়েছে ধৃতের। ঘনিষ্ঠ এবং নিয়মিত যোগ রয়েছে বাংলাদেশ একিউআইএফের শীর্ষদের সঙ্গেও। এর আগে কাজী এহসান মোল্লা ও আবদুর রফিক সরকার নামে দুই আলকায়দা জঙ্গি ধরা পড়েছিল গোয়েন্দাদের জালে। তাদের জেরা করেন খোঁজ মিলেছিল হাসনাতের। জানা গিয়েছে, হাসনাতকে জেরা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রচুর নথি। এই চক্রে আর কারা কারা কোথায় কোথায় আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ