ইডির ডাকে দিল্লি ওড়েননি জ্ঞানবন্ত, বাকি ৭ পুলিশকর্তা যাবেন?

মঙ্গলবার তলব করা হয়েছে পুলিশ কর্তা কোটেশ্বর রাওকে। জ্ঞানবন্ত চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি উপস্থিত হতে পারবেন না। তবে কী কারণে তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা কাণ্ডে রাজ্য থেকে ৮ পুলিশ কর্তাকে তলব করেছে ইডি (ED)। এক এক দিন তলব করা হচ্ছে এক এক জন পুলিশ আধিকারিককে। সোমবার তলব করা হয়েছিল রাজ্য পুলিশের (POLICE) এডিজি (এসটিএফ) (STF) জ্ঞানবন্ত সিংহকে। তবে তিনি যাননি দিল্লি।

সূত্রের খবর, তিনি যে নির্ধারিত দিন যেতে পারবেন না, তা আগেই জানিয়ে রেখেছিলেন ইডিকে। আরও জানা গিয়েছে, হাজিরা দেওয়ার জন্য তিনি সময় চেয়েছেন তিন দিন। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার তলব করা হয়েছে পুলিশ কর্তা কোটেশ্বর রাওকে। জানা গিয়েছে, জ্ঞানবন্ত চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি উপস্থিত হতে পারবেন না। তবে কী কারণে তা জানা যায়নি।

রাজ্যের আটজন আইপিএস অফিসারকে তলব করেছিল ইডির গোয়েন্দারা। যে আট জন আইপিএস (IPS) আধিকারিককে তলব করা হয়েছে, তাঁরা হলেন জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায়। মূলত কয়লা পাচারকাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়