আলকায়দার নয়া ভারতীয় মডিউল, পেনড্রাইভের তথ্যকে হাতিয়ার করে তদন্তে এসটিএফ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যের বাইরে আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ ছিল ধৃতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) হাতে এসেছে একটি পেনড্রাইভ। আর সেই পেনড্রাইভ থেকে পাওয়া তথ্য থেকেই একাধিক সূত্র পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা। জানা গিয়েছে, সন্ধান চালানো হচ্ছে ভারতীয় আলকায়দা গোষ্ঠীর নয়া মডিউলের। গোয়েন্দা সূত্রে খবর, আলকায়দা জঙ্গি হাসনত শেখের মালদার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই পেনড্রাইভটি।

উল্লেখ্য, এই হাসনত ভারতের আলকায়দা বা আকিসের সদস্য। বাংলাদেশ থেকে বেশ কয়েকদফায় জঙ্গি নেতা ও সদস্যরা চোরা পথে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঢুকেছে। তাদের জাল পরিচয়পত্র এবং থাকার ব্যবস্থা করত হাসনত। তার যোগ র‍য়েছে আন্তর্জাতিক জঙ্গি চক্রেও। উত্তরপ্রদেশে শিক্ষকের ছদ্মবেশে ছিল কুখ্যাত এই জঙ্গি (TERRORIST)। সেখান থেকেই সে চালাত জঙ্গি স্লিপার সেল। সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের সাহারানপুরের মাণ্ডি এলাকা থেকে ধরা হয় কুখ্যাত এই জঙ্গিকে। গোয়েন্দা সূত্রে খবর, এই জঙ্গি সংগঠন বাদেও একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ ছিল হাসনতের।

উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় ব্লগার অভিজিৎ রায় খুনে এই জঙ্গি জড়িত। জানা গিয়েছে, ধৃত হাসনাত আলকায়দা জঙ্গি সংগঠনের ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্য। অভিজিৎ রায় খুনে জড়িত এই সংগঠন এবং হাসনাত, গোয়েন্দাদের কাছে এই খবর ছিল আগে থেকেই। তার তল্লাশিতেই সুজাপুরে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে হাসনাতকে পাওয়া যায়নি। এরপরে গোয়েন্দারা জানতে পেরেছিলেন অভিযুক্ত পালিয়ে আত্মগোপন করেছিল উত্তরপ্রদেশের সাহারানপুরে। সেখানে গিয়েও নজর রেখেছিলেন তৎপর আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যের বাইরে আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ ছিল ধৃতের। তার ঘনিষ্ঠ এবং নিয়মিত যোগ রয়েছে বাংলাদেশ একিউআইএফের শীর্ষদের সঙ্গেও। এর আগে কাজী এহসান মোল্লা ও আবদুর রফিক সরকার নামে দুই আলকায়দা জঙ্গি ধরা পড়েছিল গোয়েন্দাদের জালে। তাদের জেরা করে খোঁজ মিলেছিল হাসনাতের।

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা