‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মা তনুজাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী কাজল। মায়ের সঙ্গে একটি মিষ্টি সেলফিও জুড়ে দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা তনুজাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী কাজল। মায়ের সঙ্গে একটি মিষ্টি সেলফিও জুড়ে দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী কাজল, গত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। প্রবীণ অভিনেত্রী তনুজার বড় মেয়ে তিনি। বর্তমানে তিনি নিজেও মা, অভিনেতা অজয় দেবগনের সঙ্গে তাঁর দুইটি সন্তান। যাই হোক, রবিবার মা দিবস উপলক্ষে মাকে একটি খোলা চিঠি লিখলেন অভিনেত্রী। যা নিমিষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং দ্রুত ভক্তদের মন জয় করেছে।

ইনস্টাগ্রামে তনুজার সঙ্গে একটি মিষ্টি সেলফি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা এখন দুজনেই মাদার্সক্লাবের সদস্য, কিন্তু তিনিই আমাদের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। শুধু তাই নয়, তিনি আমার কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবটাই।’ কাজলের এই পোস্টটি ভক্তদের মধ্যে উন্মাদনা জাগিয়ে তুলেছে। একজন দাপুটে অভিনেত্রী হয়েও যে অভিনেত্রী তাঁর শিকড়ের কথা ভোলেন নি তিনি। কাজলের স্বভাব সবসময়েই তাঁকে বলিউডের অন্যান্য তারকাদের থেকে আলাদা করে তোলে। পাশাপাশি তিনি স্পষ্ট বক্তাও। যে কোনও সাক্ষাৎকারেই তাঁকে মন খুলে হাসতে আর কথা বলতে দেখা যায়। তাঁর খুনসুঁটি, মজার মজার কথা সবটাই দর্শকদের মন জয় করে। বরাবরই যে কোনও বিষয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তাঁর এই ধরনের বৈশিষ্ট্যই, পর্দায় তাঁর চরিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি মানুষদের বিনোদন দিচ্ছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

তবে শুধু অভিনেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবে এবং একজন সন্তান হিসেবে তাঁর কাছে সবসময়ই পরিবার আগে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চলচ্চিত্র জগতে তাঁর মায়ের সংগ্রামের বিষয়ে মুখ খুলেছিলেন কাজল। তাঁর কথায়, ‘আমি ছোট থেকেই মায়ের সংগ্রাম নিজের চোখে দেখেছি। তিনি দিনরাত কাজ করতেন। কিন্তু তাঁর প্রাপ্য পারিশ্রমিকের অর্ধেকও পেতেন না। আমি কখনও এত কঠোর পরিশ্রমী কাউকে দেখিনি। যে সকাল সাতটা থেকে গভীর রাত পর্যন্ত কাজই করে যেতেন। আমরা ছোটবেলায় মাকে এক মিনিটও বাড়িতে বিশ্রাম নিতে দেখিনি। তাই আমি প্রথমে অভিনয়কে কেরিয়ার বানাতে চাইনি।’

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর