ভোটের ময়দানে ‘জোড়া ব্যাটিং’! সোমে মমতা–অভিষেকের প্রচারে তুফান, কর্মসূচি শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্য বিধানসভা নির্বাচন। বিপুল আসনে জয় পেয়ে চতুর্থবার ক্ষমতায় আসতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তারজন্য দলের শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী-সমর্থকরা সকলেই প্রচারে ব্যস্ত। তৃণমূলের প্রার্থীরা নিজের নিজের এলাকায় প্রচার সারছেন। পাশাপাশি এই প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তাই জোরদার প্রচার সারছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সোমবার ৩টি জনসভা ও ১টি পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। ৩টি জনসভা রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। ২টি সভা করবেন শাহও। 

নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারে তত ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। প্রতি জনসভা থেকে ২ শীর্ষ নেতৃত্বই উন্নয়নের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা থেকে বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে এনেছেন। বিজেপিকে বাংলাতে শূন্য করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এদিন সিউড়ি, আউশগ্রাম, গলসি, দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের প্রার্থীর হয়ে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে পদযাত্রাও করবেন। অন্যদিকে, করিমপুর, রানাঘাট উত্তর ও পশ্চিম, বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য দিনের মতো এদিনও প্রচারে ঝড় তুলতে বদ্ধপরিকর তাঁরা।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম জেলার বোলপুর ও খয়রাশোলে সভা করবেন। পাশাপাশি পশ্চিম বর্ধমানে একটি জনসভা ও রোড শোতেও যোগ দেবেন তিনি। এবার লক্ষ্য বাংলা। বাংলা দখলের ডাক দিয়েছে গেরুয়া শিবির। তাই এখন বঙ্গে আসছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কখনও প্রধানমন্ত্রী, কখনও স্বরাষ্ট্রমন্ত্রী, কখনও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আসছেন। নির্বাচনকে পাখির চোখ করে নিজের নিজের প্রচার সারছে সব রাজনৈতিক দল। সব দলই এবারের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের