সাপের কামড় খেয়েও হাসপাতালে বেডেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : মাধ্যমিকের পরীক্ষা দিতে যাওয়ার আগে সাপের ছোবল খেল ছাত্রী। কিন্তু অদম্য জেদ তাকে পরীক্ষা দেওয়া থেকে আটকে রাখা যায়নি। সাপের ছোবলকে থোড়াই কেয়ার করে হাসপাতালে বসে জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়েছে বর্ষা বাগদী নামে এক ছাত্রী।

জানা গিয়েছে, কাটোয়ার গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা। সোমবার তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল গোপালপুর বয়েজ স্কুলে। সোমবার সকালে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। শিক্ষকদের সে জানায়, সকালেই সাপের কামড় খেয়েছিল। তারপরেই দ্রুত স্কুলের শিক্ষকরা তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। পরিস্থিতির স্থিতিশীল হতেই পরীক্ষা দিতে চান বর্ষা। হাসপাতালের বেডেই জরুরি বিভাগে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেখানে বসে পরীক্ষা দিয়েছে বর্ষা। সাপের কামড় তার অদম্য যাদের কাছে হার মেনেছে। হাসপাতাল সূত্রে খবর, যে সাপ বর্ষাকে কামড়েছে, সেটি বিষহীন। ফলে তাকে নিয়ে আতঙ্কের কিছু নেই। কিন্তু বর্ষার এই অদম্য জেদ সকলকে খুশি করেছে। সকালে এত বড় দুর্ঘটনা ঘটার পরেও পরীক্ষা দেওয়া থেকে পিছিয়ে যায়নি সে। হাসপাতালে স্থিতিশীল হয়েও পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। তার কথাতেই সায় দিয়ে, পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার ছিল মাধ্যমিত পরীক্ষার প্রথমদিন। জীবনের প্রথম বড় পরীক্ষা এটি। সেই পরীক্ষা কোনওভাবেই বাতিল করতে পারেনি সে। ছাত্রীর পড়াশোনার প্রতি এই ইচ্ছে দেখে অত্যন্ত খুশি হয়েছেন শিক্ষকরা। তাঁর স্বাস্থ্যে দিকেও নজর রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী