‘স্কুলেই খুন ছেলে’, ১২ দিন পরেও বরফ দিয়ে দেহ সংরক্ষণ, পরিবারের দাবি কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক : স্কুলের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু। শিক্ষক সহ কয়েকজনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন মৃত ছাত্রের বাবা। ১২ দিন পেরিয়ে যাওয়ার পরেও দেহ সৎকার করেনি পরিবার। বিচারের দাবিতে দেহ সংরক্ষণে রেখে প্রতিবাদ জানাচ্ছে পরিবার ও গ্রামবাসীরা। গ্রামের ক্লাবঘরেই বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে দেহ।

জানা গিয়েছে, ২ জুলাই মানিকচকের রোজমেরি মিশনারী স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হয়েছিল অষ্টমশ্রেণির এক ছাত্রের দেহ। পরিবারকে আত্মহত্যার কথা বলা হলেও মানতে নারাজ তাঁরা। দেহ উদ্ধারের পরের দিন ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে খুশি নয় পরিবার ও গ্রামবাসীরা। তাঁর দ্বিতীয় ময়নাতদন্তের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি তাঁদের দাবি, আবাসিক স্কুলের প্রধানশিক্ষক সহ অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। যতদিন তাদের গ্রেফতার না করা হচ্ছে, ততদিন দেহ সংরক্ষিত থাকবে।

ক্লাবঘরে গ্রামবাসীরা পালা করে দেহ পাহারা দিচ্ছেন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ভূতনি থানার হিরানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের কেদারটোলা গ্রামে। বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ্য হয়েছে পরিবার। স্কুলের শিক্ষকের অত্যাচারেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ ছাত্রের বাবার।

মৃত ছাত্রের পরিবারের দাবি,তাঁদের ছেলে আত্মহত্যা করতে পারে না। ছেলেকে খুন করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা লেখা থাকলেও তা মানতে নারাজ তিনি। সন্তানের মৃত্যুর পর কেটে গিয়েছে ১২ দিন। এখনো শেষকৃত্য সম্পন্ন করেনি পরিবার। তাংদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরেই শেষকৃত্য হবে ছেলের। স্থানীয় ক্লাবের ফ্রিজের মধ্যে বরফ দিয়ে রাখা হয়েছে ছাত্রটিকে। অবিলম্বে পুনরায় ময়নাতদন্তের দাবির সঙ্গে স্কুলে সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি তোলা হয়েছে।

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের