একাদশ শ্রেনীতে ভর্তির পরে পরেই হাতে আসবে ট্যাব

রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তির পরে পরেই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকালে বাড়িতে বসে যাতে অনলাইনে বাংলার পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন তার জন্য ‘তরুণের স্বপ্ন’(Taruner Swapna) প্রকল্পের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানোর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কোভিডকাল পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই প্রকল্প কিন্তু বন্ধ করে দেয়নি। মুখ্যমন্ত্রী বরঞ্চ সিদ্ধান্ত নেন, প্রতি বছর রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার পড়ুয়াদের প্রতিবছর এই টাকা দেওয়া হবে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার জন্য। একই সঙ্গে চলতি বছর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার আর দ্বাদশ শ্রেণীতে নয়, একাদশ শ্রেণিতেই পড়ুয়াদের(Students of Class 11) হাতে ওই ট্যাব তুলে দেওয়া হবে। এর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে ৯০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। এখন রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তির পরে পরেই এই ট্যাব তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে।

এই বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাঁদের হাতে ট্যাব পৌঁছে দিতে চলতি বছরের জানুয়ারি মাসেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার ৯.৭৭ লক্ষ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, আর দ্বাদশ শ্রেনীতে নয়, একাদশ শ্রেনী থেকেই দেওয়া হবে এই ট্যাব। সেই মতন এবার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তিও জারি করে রাজ্যে স্কুল শিক্ষা দফতর(West Bengal State School Education Department)। আর তাই ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এবার থেকে একাদশ শ্রেণিতেই ১০,০০০ টাকা করে পাবে পড়ুয়ারা। আগামী বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। সেই সূত্রেই জানা গিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে(WBCHSE) রেজিস্ট্রির বিষয় থাকে। সেটি সম্পন্ন হলেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যাবে।

চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের হাত ধরে ট্যাব তুলে দিয়েছিলেন। সেই সময়ে বাংলার প্রায় ১০ লক্ষ পড়ুয়ার হাতে প্রায় ১০০০ কোটি টাকা তুলে দেওয়ার কাজের শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে বিগত ৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৭ লক্ষ পড়ুয়ার হাতে ১০ হাজার টাকা করে তুলে দিয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার জন্য। জানুয়ারি মাসে ৯.৭৭ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল ৯৭৭ কোটি টাকা। দেশের আর কোনও রাজ্য সরকার বা কেন্দ্রের সরকারও এত টাকা খরচ করে না পড়ুয়াদের হাতে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই প্রতি বছর করে দেখাতে পারে। এবারেও ৯০০ কোটি টাকা বরাদ্দ থাকছে এর জন্য।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর