বাবা-মা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, মাধ্যমিকে কৃতিত্ব ২ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর : বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও অনাথ তাঁরা। বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আশ্রমে মিলেছে ঠাঁই। এই আশ্রম থেকেই জীবনের প্রথম পরীক্ষা দিয়েছে দুই ছাত্র। নজরকাড়া ফল না হলেও প্রথমবারেই পাশ করে দিয়েছে তাঁরা। তাঁদের সাফল্যে খুশি মিশন কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে একজন হুগলির খানাকুলের বাসিন্দা। অন্যজন, বীরভূমের মাড়গ্রামের বাসিন্দা। পঞ্চম শ্রেণী থেকেই তাঁরা বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আশ্রমের বাসিন্দা। বাবা-মা না থাকা সত্ত্বেও নিজেদের মনের জোরে পড়াশোনা চালিয়ে গিয়েছে তাঁরা।

জানা গিয়েছে, ওই দুই ছাত্রের মধ্যে একজনের প্রাপ্ত নম্বর ৩৪৭। অন্যজনের ২৬২। এই ফল খুব বেশি নজরকাড়া না হলেও, তাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ফল অত্যন্ত ভালো। গত ৭ বছর ধরে তারা বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে। পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তাদের থাকা–খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছিল মিশন কর্তৃপক্ষ। মাধ্যমিকে প্রথমেই যাতে তারা পাশ করতে পারে সেই দিকে কড়া নজর ছিল মিশন কর্তৃপক্ষের।

দুজনের প্রথম সুযোগেই মাধ্যমিকে সাফল্য আসায় খুশি স্কুল কর্তৃপক্ষও। স্কুল সূত্রে খবর, দুজনের বাবা-মা যাবজ্জীবন সাজা পেয়ে বর্ধমান কেন্দ্রীয় কারাগারে বন্দি। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল প্রতিবেশীরা। এবিষয়ে এগিয়ে এসেছিল কারা কর্তৃপক্ষ। তারাই শিশুদুটি ভবিষ্যতের কথা চিন্তা করে যোগাযোগ করেন বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কর্তৃপক্ষের সঙ্গে। এরপরেই মিশন কর্তৃপক্ষ তাদের ৭ বছর মিশনের হোস্টেলে রাখে। সঙ্গে তাদের পড়াশোনা, থাকা-খাওয়ার দায়িত্ব গ্রহণ করে। বাবা-মা না থাকলেও নিজেদের পড়াশোনা চালিয়ে গিয়েছে তারা। এই সুযোগ না পেলে অন্ধকারে হারিয়ে যেতে পারত দুটো শৈশব।

জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার পর ওই দুই পড়ুয়া ফিরে গিয়েছে তাদের পরিবারের অন্য সদস্যদের কাছে। একজন ফিরেছে তার দাদার কাছে, অন্যজন মামার বাড়িতে। এখানেই শেষ নয়, ভবিষ্যতে যদি তাদের কোনও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে মিশনের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানের কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল