পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনির সঙ্কট তৈরি হয়েছে গোটা দেশে। পরিস্থিতির কথা মাথাতে রেখে ভারত আপাতত চিনির রফতানি বন্ধ রাখা হয়েছে। উল্টে আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম লাগু হয়েছে চিনির ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আমদানি করা কাঁচা চিনিকে দুই মাসের মধ্যে পরিশোধন করে বাজারে বিক্রি করতেই হবে। এর ফলে আমদানি করা চিনি দীর্ঘদিন মজুত করে রাখার সুযোগ কমবে। কেন্দ্রের নির্দেশ পেতেই রাজ্য সরকারও তৎপরতা দেখিয়েছে। গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন চিনের কালোবাজারি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। জেলায় জেলায় অভিযানে নামবে পুলিশ। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই আজ, মঙ্গলবার সকাল থেকে জেলায় জেলায় অভিযানে নেমেছে পুলিশ। আর সেই অভিযানে গিয়ে মুদির দোকানে কড়া বার্তা দিল জলপাইগুড়ি পুলিশ।

আরও পডুন: বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার অপরিণত শিশু, তদন্তে টিটাগড় থানার পুলিশ

বাজারে চিনির দামে কারসাজি করলেই কড়া ব্য়বস্থা নেওয়া হবে। বেআইনিভাবে অতিরিক্ত চিনি মজুত করলেই কড়া সাজা দেওয়া হবে। পাইকারি ব্যবসায়ীরা কোনও অবস্থাতেই ৪ হাজার কুইন্টালের বেশি চিনি মজুত রাখতে পারবেন না। এই নির্দিষ্ট সীমা লঙ্ঘন করলেই ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ। সঙ্গে গুনতে হবে বড় অঙ্কের জরিমানাও। নির্দেশ কার্যকর করতে এবং কালোবাজারি রুখতে আজ, মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজারে যৌথ অভিযানে নামেন জেলাশাসক অদিতি চৌধুরী এবং জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপানি। জেলাশাসক অদিতি চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, খাদ্য সুরক্ষা বজায় রাখা এবং অসাধু উপায়ে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা ঠেকাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর নির্দেশ দিয়েছে। চিনির দামে হেরফের যাতে কোনও ব্যবসায়ী না করতে পারে সেই কারণে গঠন করা হয়েছে জেলা টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সের সদস্যরাই সবটা খতিয়ে দেখবে সরেজমিনে নেমে।

জেলা টাস্ক ফোর্সে রয়েছেন- পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রয়েছেন জেলা খাদ্য সুরক্ষা দফতর, কৃষি বিপণন দফতর এবং স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…