বেঙ্গালুরুর মৃত সাত পরিযায়ী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বহরমপুরে সাংসদ ইউসুফ পাঠান ও মন্ত্রী সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত সাত পরিযায়ী শ্রমিকের পরিবারদের দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই দু’লক্ষ টাকার চেক ওই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় যান দমকলমন্ত্রী সুজিত বসু(Sujit Bose)। তিনি জানান, রাজ্য সরকার ওই পরিবারগুলির পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে রয়েছেন। এই বার্তা দিতে এ দিন মৃত ওই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সুজিত বসু। এর পাশাপাশি কাশ্মীরে শহীদ হরিহরপাড়ার সেনা জওয়ান পলাশ ঘোষের বাড়িতেও তিনি যান । এ দিন সুজিত বসুর সঙ্গে দীর্ঘ দিন পরে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে দেখা যায়।

মুখ্যমন্ত্রীর(CM) উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের দমকল মন্ত্রী বলেন তিনি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি দুর্যোগের পরের দিন পৌঁছে গিয়েছিলেন। ফের দ্বিতীয়বার সেখানে গেছেন। মিরিকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ দিচ্ছেন। পাহাড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রাজ্য সরকার রয়েছে।

কেন্দ্র কিছু দিচ্ছে না। রাজ্যের বিরোধী দলনেতা প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে গ্যাস মিলবে কম দামে সেই প্রসঙ্গে সুজিত বসু বলেন তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) রাজ্যের ক্ষমতা এসেছেন। চতুর্থবার তিনি সর্বোচ্চ ভোট নিয়ে জিতে মানুষের আশীর্বাদ পেয়ে ফের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেবেন।মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করেন না। তিনি বিপদে মানুষের পাশে থাকেন। বিরোধীরা যতই প্রতিশ্রুতি দিক সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন