BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা প্রায় ১১ ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেফতার সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীকে। আজ, সোমবার সকালে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ছেলে সমুদ্র বসুকে নিয়ে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

যদিও এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে সুজিত বসুর গ্রেফতারির বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেবে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে এদিন হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। বাংলায় বিধানসভা ভোটের সময় থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিত বসুকে বারবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ভোটপ্রচারের ‘অজুহাত’ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি।

আরও পডুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

ভোট মিটতেই গত ১ মে ইডির জেরার মুখে পড়েন বিধাননগরের প্রাক্তন বিধায়ক। সেদিন তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের শেষে ইডির তরফে সুজিত বসুকে ফের হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। সঙ্গে বেশ কিছু নথিও চাওয়া হয়। সূত্রের খবর, এদিন সকালে ১০টা ৩০ মিনিট নাগাদ সেই সমস্ত নথি সঙ্গে নিয়েই সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন এই তৃণমূল নেতা। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। যদিও এদিন ইডির দফতরে হাজিরার দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গভীরে যেতেই রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীকে গ্রেফতার করছে ইডি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। 

গ্রেফতারির পরও সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করে আনা হয়নি সুজিত বসুকে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও সেটা করা সম্ভব হয়নি। কারণ বিধাননগরের প্রাক্তন বিধায়ক রাতে জানান, তিনি অসুস্থ বোধ করছেন। শ্বাসকষ্টের তীব্র সমস্যা হচ্ছে। তাই সিজিও কমপ্লেক্সেই তাঁর চিকিৎসা করা হয়। আপাতত সেখানেই রয়েছেন সুজিত।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ