ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখতে বলে বিতর্কে সুকান্ত, ব্যাখ্যা দিতে গিতে গিয়ে ল্যাজেগোবরে

আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানে ‘ঝাণ্ডার সঙ্গে ডান্ডা নিয়ে’ যাওয়ার ডাক দিয়ে বিতর্ক তৈরি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আর সেই অভিযানে কর্মীদের ‘ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে’ যাওয়ার ডাক দিয়ে বিতর্ক তৈরি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বারাসতে বিজেপির এক বাইক র‍্যালিতে যোগ দিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে গেরুয়া শিবির একটি বাইক র‍্যালির আয়োজন করেছিল। সেই র‍্যালিতে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘তৃণমূলের নেতারা আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ চুরি করছে । তার বিরুদ্ধে নবান্ন অভিযান হবে । সেখানে ঝান্ডা নেবেন, ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন।’ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সুকান্তের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এদিন বলেন, ‘প্ররোচনামূলক মন্তব্য। বাম জমানায়, পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক আন্দোলন করেছে তা দেখে ওদের শেখা উচিত। যদি আন্দোলন করতে হয় তাহলে বাংলার বকেয়া মেটানোর জন্য আন্দোলন করুক। গোষ্ঠীবাজিতে বিদীর্ণ একটা দল। সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। প্রচারে থাকতে এসব বলছে।’

ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখা নিয়ে বিতর্কিত মন্তব্য করা প্রসঙ্গে পরে সংবাদমাধ্যমে সুকান্ত ব্যাখ্যা দিতে গিয়ে কার্যত ল্যাজেগোবরে হয়ে যান। তাঁর সাফাই, ‘নবান্ন অভিযানে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়বে, জলকামান চালাবে । সেই কারণে আমাদের দলীয় পতাকা শক্ত করে উপরের দিকে ধরে রাখতে হবে। তার জন্য ঝান্ডার নিচে ডান্ডা লাগাতে হবে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল