বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে সাড়ম্বরে গণেশ পুজো করছেন অভিনেতা-সাংসদ দেব। গতকাল, সোমবার রীতি মেনে সেই পুজো করেছেন। ছবিও দিয়েছিলেন অভিনেতা। আর আজ, মঙ্গলবার দেবের গণেশ পুজোতে লেগে গেল রাজনৈতিক রং। এদিন দুপুরে আচমকাই দেবের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তারপর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে কী বিজেপিতে দেবের যোগদান শুধুই সময়ের অপেক্ষা! এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে।

দেব তিনবারের সাংসদ। এতদিন তাঁর বাড়ির কোনও পুজোতে যেতে দেখা যায়নি সুকান্ত মজুমদারকে। কিন্তু বর্তমানে ঘাটালের সাংসদ যখন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে রয়েছেন তখনই তাঁর বাড়িতে হাজির রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতা। সেই কারণেই জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। তার উপর গতকাল, সোমবার কোচবিহারের এনসিপিআই সাংসদ তথা দেবের সতীর্থ জগদীশ বর্মা বসুনিয়া দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন চলতি বছরের দুর্গাপুজোর আগেই বিজেপিতে যোগ দেবেন ১৭ জন এনসিপিআই সাংসদ। তিনি স্পষ্টা জানিয়েছেন তিন সংখ্যালঘু সাংসদ শুধু থাকবেন এনসিপিআইতে। অর্থাৎ দেবও যে বিজেপিতে যোগ দিচ্ছেন সেটা একপ্রকার নিশ্চিত করে গতকাল, সোমবার জানিয়ে দিয়েছেন খোদ জগদীশ বসুনিয়া।

আরও পডুন: ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

আর তারপরেই এদিন দেবের বাড়িতে সুকান্তের যাওয়া জল্পনা আরও বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে। যদিওন এই বিষয়ের মধ্যে কোনও রাজনৈতিক ঘটনা নেই বলে সাফ জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘এর মধ্যে কেউ কোনও রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না। তার কারণ দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, ২০২৪ সালে ও যখন তৃণমূলের তারকা প্রচারক হিসেবে আমার লোকসভা কেন্দ্রে দেব প্রচার করতে গিয়েছিল, তখনও মঞ্চ থেকে ও স্বীকার করে নিয়েছিল যে, আমার ভাল সম্পর্ক রয়েছে। সেটা ও বক্তৃতা দেওয়ার মাঝে জনসমক্ষেই বলেছিল। দেব সেদিনও বলেছিল, যে ভাল ব্যক্তি সে জিতবে। ওঁর এই উদার মানসিকতার জন্যই দেবকে আমার ভাল লেগেছে। সেজন্যই আমার এখানে আসা। এর পিছনে অন্য কোনও রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা করবেন না। আমি দেবের বন্ধু বা দাদাও বলতে পারেন, যেহেতু আমি ওঁর থেকে বয়সে একটু বড়। তাই দেবের আমন্ত্রণে আজ এখানে এসেছি। পুজোর অনুষ্ঠানকে এসব রাজনৈতিক পরিচয়ের থেকে উর্ধ্বে রাখাই ভাল।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য