সিএএ নিয়ে শান্তনুর সভায় এলেন না সুকান্ত মজুমদার!

সিএএ (CAA) নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সভায় ডাক পেলেন না দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি: সংশোধনী নাগরিকত্ব আইন (CAA) নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সভায় এলেন না দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এই ঘটনায় বিজেপির (BJP) ভিতরে অন্তর্কলহের ছবি আরও একবার প্রকাশ্যে চলে এল। শুধু বিজেপির রাজ্য সভাপতি নন, ডাক পাননি বিধায়ক স্বপন মজুমদার এবং বনগাঁ বিজেপির সভাপতিও।

সিএএ আইন নিয়ে মতুয়াদের মাঝে সভা করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার বনগাঁর ঠাকুরনগরে সেই সভায় এলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাগরিকত্ব আইন কেন এখনও বাংলায় প্রয়োগ হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ রয়েছে মতুয়াদের মাঝে। তার মাঝে এদিন সভা করছেন শান্তনু ঠাকুর। অথচ দলের এই সভায় আসেননি বিজেপির রাজ্য সভাপতি। শুধু তাই নয় ওই সভায় ডাক পাননি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ডাকা হয়নি বনগাঁ বিজেপির সভাপতিকেও। যদিও এদিন শান্তনুর ডাকে ঠাকুরনগরে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  সেখানে মন্দিরে পুজো দেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের আগে নাগরিকত্ব অস্ত্রে শান দিতে এদিন বনগাঁর ঠাকুরনগরে সিএএ নিয়ে সভা করার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। কিন্তু দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও তারকা নেতা মিঠুন চক্রবর্তী যখন বার বার দলের সংগঠনের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য বার্তা দিচ্ছেন। সেই আবহে দলের সভায় বিধায়ক ও স্থানীয় সভাপতির ডাক না পাওয়ায় বেআব্রু হয়ে পড়েছে বিজেপির অন্তর্কলহ। প্রসঙ্গত বাংলায় সিএএ কার্যকর করা হবে বলে এর আগে বারবার সরব হয়েছেন শান্তনু ঠাকুর।  

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে