সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ঠিক কটা মামলা রয়েছে। কটা এফআইআর দায়ের হয়েছে। সেই বিষয়ের বিস্তারিত রিপোর্ট রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার থেকে চাইল কলকাতা হাইকোর্ট। যতদিন পর্যন্ত না সেই রিপোর্ট আসছে, ততদিন পর্যন্ত সুমিত রায়ের সংক্রান্ত মামলা স্থগিত থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট। যার ফলে ততদিনই রক্ষাকবচ বহাল থাকবে অভিষেকের আপ্তসহায়কের। আগামী ১০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। 

সেবাশ্রয় থেকে চাকরি ও জমি দুর্নীতি সহ একাধিক মামলায় নাম জড়িয়েছে সুমিতের। প্রত্যেকটি মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। প্রথমে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সূত্রে নাম জড়ায় সুমিতের। তারপর থেকে একাধিক মামলাতে উঠে এসেছে অভিষেকের আপ্ত সহায়কের নাম। চাকরির দুনীর্তি সংক্রান্ত মামলাটিতে কলকাতা হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু জমি দুর্নীতির মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুমিত সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তাতে সাময়িক রক্ষাকবচও পেয়েছেন তিনি। সেখানে আগামী ৩১ আগস্ট এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। তার মাঝেই সুমিতের বিরুদ্ধে আরও চারটি এফআইআর দায়ের হয়েছে বলে আদালতে আজ, সোমবার জানান সুমিতের আইনজীবী বিকাশ পাহওয়া। সেগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং রক্ষাকবচ চেয়ে অভিষেকের আপ্তসহায়ক ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

আরও পডুন: শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

আজ, সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সুমিতের মামলাটির শুনানি ছিল। সেই মামলার শুনানিতে আদালত মৌখিকভাবে জানায়, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতুবি থাকবে। কতগুলি মামলা দায়ের হয়েছে সুমিতের বিরুদ্ধে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে।

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাঙ্কে মিলল ৮.৪০ লক্ষ টাকা, কর্নাটকে তাজ্জব ঘটনা!

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের