শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

শাড়ি তৈরির বৈদ্যুতিক পাওয়ারলুম মেরামত করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ভয়াবহ ঘটনাটি ঘটেছে, শান্তিপুরের রাজাপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাড়ি তৈরির বৈদ্যুতিক পাওয়ারলুম মেরামত করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ভয়াবহ ঘটনাটি ঘটেছে, শান্তিপুরের রাজাপুরে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পাওয়ারলুম মেরামতির কাজ করতেন রতন দত্ত নামের ওই যুবক। বয়স আনুমানিক ৩৮ বছর। এই টাকা দিয়েই তাঁর সংসার চলত। পরিবারে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী, দুই ভাই এবং এক শিশু কন্যা সন্তান রয়েছে। তাঁর টাকা দিয়েই ৬ জনের পেট চলত। ভাইয়েরা কোনও কাজ করে কিনা, তা জানা যায়নি।

এমন অবস্থায় ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন যুবকের বৃদ্ধা মা, স্ত্রী ও ভাইয়েরা। স্থানীয় সূত্রের খবর, ঘটনার দিন তথা গতকাল রবিবার (২৩ অগস্ট) সন্ধ্যেবেলায় শান্তিপুরের পটেশ্বরী তলায় একটি বাড়িতে পাওয়ারলুম সারাতে গিয়েছিলেন ওই যুবক। পাওয়ারলুম মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। যা দেখা মাত্রই ওই বাড়ির মালিক তাঁকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার তাঁর ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।

যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ঘটনায় এলাকায়। ছেলেকে দেখতে গিয়ে হাসপাতালেই অজ্ঞান হয়ে গিয়েছেন মা। স্ত্রীও ভেঙে পড়েছেন। তবে এই বিষয়ে যে বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠ হয়েছেন, সেই বাড়ির মালিক কিছু বলেননি। 

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাঙ্কে মিলল ৮.৪০ লক্ষ টাকা, কর্নাটকে তাজ্জব ঘটনা!

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার