হঠাৎ সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : আচমকাই সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু। শনিবার থেকে টানা তুষারপাতের(Snow Fall) জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে। চারপাশে জমেছে প্রায় ছয় ইঞ্চি পুরু তুষার। আর সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তাগুলির অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে জওহরলাল নেহরু সড়কের(Jaharlal Neheru Road) একটি বড় অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। পর্যটকদের যাতায়াতে সমস্যার পাশাপাশি উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সিকিমের বিভিন্ন অংশেও একই ছবি ধরা পড়েছে। উত্তর সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ পথ তুষারের কারণে বন্ধ হয়ে পড়েছে। লাচেন থেকে থাঙ্গু এবং সেখান থেকে গুরুদোংমার যাওয়ার রাস্তা পুরোপুরি অচল। পাশাপাশি ইউমথাং থেকে জিরো পয়েন্ট (Zero Point)যাওয়ার পথেও যান চলাচল বন্ধ রয়েছে। তবে সব জায়গাতেই পরিস্থিতি একরকম নয়। চুংথাং থেকে লাচুং ও মঙ্গন পর্যন্ত কিছু রাস্তায় এখনো সীমিতভাবে যান চলাচল চালু রয়েছে।

যদিও বড় গাড়ির ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং হালকা গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। সব মিলিয়ে, তুষারে মোড়া সান্দাকফুর সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করছে, তেমনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাড়ছে দুশ্চিন্তাও। আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসন তৎপর রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টি ও তুষারপাত বজায় থাকবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে।

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির