দুই ছানাকে নিয়ে ঘুরছে বাঘিনী,  শীতে পড়তেই সুন্দরবনে দক্ষিণরায়-দর্শন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল মানেই প্রকৃতির রূপ আরও সুন্দর হয়ে ওঠে। তাই এই সময়  প্রকৃতির সাথে সাথে  বন্যপ্রাণীর সঙ্গে সময় কাটাতে সুন্দরবন থেকে ঘুরে আসেন পর্যটকেরা। এই আবহে সুন্দরবনের বনি ক্যাম্প থেকে এবার দেখা গেল এক সুন্দর ছবি। হালকা শীতের আমেজ গায়ে মেখে ছানাদের নিয়ে সুন্দরবনের জঙ্গলে  ঘুরছে বাঘিনী।

নভেম্বর মাসের শেষের দিকে সুন্দরবনে দক্ষিণরায়কে দেখতে পেয়ে বেশ আনন্দিত পর্যটকেরা। এই রয়্যাল বেঙ্গল টাইগারের টানেই ফি বছর প্রচুর পর্যটক আসছেন রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পে। কিছুদিন আগে এই ক্যাম্পের কাছে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। আর এই নিয়ে একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ঝোপের আড়ালে কখন জঙ্গলের ভিতরে  ঢুকে যাচ্ছে দক্ষিণারায়।   

উল্লেখ্য, শীতকাল এলেই ম্যানগ্রোভ আর নদীনালায় ঘেরা সুন্দরবনের বিভিন্ন খাঁড়িতেই ঘুরে বেড়াতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে । ২০২৩ সালে এসময়তেই দেখা গিয়েছিল দক্ষিণরায়কে। তাই চলতি বছর তাদেরকে দেখতেই সুন্দরবনে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। বলা বাহুল্য,  রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের সেরা আকর্ষণ হলেও এই প্রাণীটিকে দেখার সৌভাগ্য সবসময় হয় না। বলা ভালো, দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা আর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, এই দুটি দেখার জন্যই ভাগ্য দরকার হয়। তাই এই শীতে একবার দক্ষিণরায়কে দেখতে সুন্দরবনে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা ।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের