সুন্দরবনে রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: সুন্দরবনে রাস্তা সংস্কারের দাবিতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। বসিরহাটের সুন্দরবনের হিংঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) বিশপুর গ্ৰাম পঞ্চায়েতর ধরমবেড়িয়া দক্ষিন পাড়ার(Dakhinpara) ৮১ ও ৮২নং বুথের ভোটাররা ভোট বয়কটের ডাক দিলেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। এই এলাকায় প্রায় তিন হাজার লোকের বসবাস।

সংস্কারের অভাবে তাদের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘ সাত-আট বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোনো মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তার খারাপের জন্য প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তো। বর্ষার সময় বিপজ্জনক ভাবে চলাফেরা করতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তা সারাইয়ের আশ্বাস দিলেও তা বাস্তবে রূপান্তরিত হয়নি।

তারই প্রতিবাদে এদিন এলাকার লোকজন বিশেষ করে মহিলারা হাতে প্ল‍্যাকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি ভোট বয়কটের ডাক দিয়েছেন। তারা বলছেন, ‘নেতা চাইনা, রাস্তা চাই’। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রাস্তা সংস্কার(Road Repairing) না হওয়া পর্যন্ত ভোট বয়কটের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। ওই এলাকার ভোটারদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী