বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তাপ প্রবাহের লাল সতর্কতা জারি থাকলেও তাকে উপেক্ষা করেই রবিবার সকাল থেকেই ভোট প্রার্থীরা ময়দানে নেমে পড়েন। আগামী ২০ মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই রবিবার ছুটির দিনকে বাদ দিতে নারাজ শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরা। একদিকে পঞ্চানন তলা এলাকাতে জনসংযোগ করেন ঘাস ফুলের বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Bandopadhay), অপরদিকে সাঁকরাইল ব্লকের আন্দুল স্টেশন রোড এলাকাতে জনসংযোগ সারলেন গেরুয়া শিবিরের প্রার্থী রথীন চক্রবর্তী(Rathin Chakraborty)। ভোটের আবহে তীব্র গরমের হাত থেকে সতর্ক থাকার বার্তাও দিচ্ছেন প্রার্থীরা। জনসংযোগের মধ্যেই বিজেপিকে নিশানা করে প্রসূনের দাবি আমরা বাংলার লোককেই চাই, বাংলার বাইরে থেকে এসে বাংলাতে কাউকে মাতব্বরি করতে দেবো না।

বিরোধীরা সব বদ্ধ পাগল হয়ে গেছে। কোনো লাভ নেই। নির্বাচনের পর বিজেপির অস্তিত্ব থাকবে না।যদিও সাংসদের দাবিকে গুরুত্ব না দিয়ে রথীন কটাক্ষ করে গরমে সুস্থ থাকার টোটকা দিলেন জনসংযোগে বেরিয়ে। তিনি বলেন, এই গরমে যেন সকলে হালকা রঙের পোশাক পড়েন, সরাসরি রোদের হাত থেকে নিজেকে যতটা রক্ষা করা যায়, ওআরএস(ORS), ডাবের জলের মতো পানীয় খেতে হবে, এটা আমাদের দলের তো বটেই, বিরোধীদের প্রতি আমার আবেদন।

রবিবারের প্রচারে শাসক দলের জনসংযোগ কর্মসূচিতেও দেখা গেল এক অদ্ভুত চিত্র। একই কর্মসূচিতে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়(Minister Arup Roy) উপস্থিত থাকলেও, তারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই থাকলেন। একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল না প্রার্থী ও মন্ত্রীকে। প্রায় ৫০ মিটারের দূরত্ব বজায় রাখলেন প্রসূন ও অরূপ রায়। বিষয়টি নিয়েও কানাঘুষো চলছে শাসক দলের অভ্যন্তরে।

এছাড়াও নিজের জনসংযোগ কর্মসূচি থেকে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েননি গেরুয়া শিবিরের প্রার্থী রথীন। পশ্চিমবঙ্গ বর্তমানে বারুদের স্তুপে দাঁড়িয়ে আছে যেখানেই খুঁজবে সন্দেশখালি বেরোবে। গুজরাটে সেভাবে ভোট হয় পশ্চিম বঙ্গে শান্তিতে ভোট হওয়া সম্ভব নয়। এমনটাই দাবি করেন রথীন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য