চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোনালি খাতুনকে ভারতে ফেরানোর নির্দেশ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি: সোনালি খাতুনকে দ্রুত ভারতে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে প্রস্তুত বলে জানিয়েছে কেন্দ্র। বুধবার এই খবর জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর আগে সোনালি খাতুন সহ ৬ জনকে জামিন দিয়েছিল বাংলাদেশ আদালত। আগেই হাইকোর্ট জানিয়েছিল ৪ সপ্তাহের মধ্যে সোনালি খাতুনকে ফিরিয়ে আনতে হবে। সেই ৪ সপ্তাহ অতিক্রান্ত হয়ে যায় আগেই। তারপর বাংলাদেশের আদালতে জামিন পান সোনালি খাতুন সহ ৬ জন।  ৫০০০ টাকার ব্যক্তগত বন্ডে জামিন পান তাঁরা। কিন্তু কবে ভারতে ফিরবেন বা আদৌ ফিরতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কা ছিলই।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশ দেয়, সোনালির যা যা স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন সব দিতে হবে এবং সোনালিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তাঁর বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের আরও সংযোজন, বীরভূমের চিফ মেডিক্যাল অফিসারকে সোনালির যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। বাংলাদেশে থাকা বাকি চারজন দেশে ফিরবেন কিনা সেটা এখনও জানা যায়নি। তাঁদের দেশে ফেরানো নিয়েও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত জানাবে আদালতে। তারপর ১২ ডিসেম্বর হবে রবর্তী মামলার শুনানি।

বাংলায় কথা বলার জন্য সোনালি খাতুন সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দি ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি। ২৬ জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬ জন। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে কীভাবে পাঠানো হয়েছে, তা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন।

এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সোনালিকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। কিন্তু তারপরেও বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছিল না। এরপর সুপ্রিমকোর্টও কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছিল। সোনালি সহ সকলকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল। অবশেষে সুপ্রিম নির্দেশ আসায় কিছুটা খুশির হাওয়া বীরভূমে সোনালির বাড়িতে। এবার কবে বাড়ির মেয়ে বাড়িতে ফিরবেন সেটাই দেখার।

সোনালির বাবা-মায়ের নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। এ ছাড়াও পরিবারের কাছে ১৯৫২ সালের জমির দলিলও রয়েছে। সোনালির সন্তান ভারতেই ভূমিষ্ট হোক, এমনটাই চেয়েছিলেন তাঁর বাবা-মা। কেন্দ্রীয় সরকারের কাছে সোনালি বিবির কাতর আবেদন, “যত দ্রুত সম্ভব ভারতে ফেরানো হোক। আমার সন্তান যেন ভারতেই জন্মগ্রহণ করে।একই সঙ্গে সবসময় পাশে থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।

সোনালি খাতুন সহ ৬ জন যাঁদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাঁদের হয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছিলেন, “সোনালি খাতুন এবং আরও পাঁচজনের ব্যাপারে কী বলব! শুধু বাংলায় কথা বলার জন্য অন্যায়ভাবে এদের বাংলাদেশে পাঠিয়েছে বিজেপি। কলকাতা হাইকোর্টের চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার নির্দেশের পরও তাঁরা এখনও দেশে ফেরেননি। বিজেপি তাদের বাংলাদেশি প্রমাণ করতে বদ্ধপরিকর। কিন্তু দল এই পরিযায়ী শ্রমিকদের পক্ষে আইনি লড়াই চালাচ্ছে। আমরা এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ